১১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে ফেলে দিলো যুবককে

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে ফেলে দিলো যুবককে। জেলার আক্কেলপুরে চলন্ত ট্রেনের ছাদে সব কিছু কেড়ে নিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যুবককে ছাদ থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। আহত অবস্থায় ওই যুবককে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ১০ আগস্ট সন্ধ্যার দিকে উপজেলার চকরঘুনাথ এলাকায় পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া হয়।

আহত আমিনুর ইসলাম দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত তিনি ।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন। আক্কেলপুরের চকরঘুনাথ এলাকায় তাকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।

আরও পড়ুনঃ   পরীক্ষার দাবিতে কাফন পরে রামেবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আহত আমিনুর ইসলাম জানান, আমি পাবনায় ফায়ার সার্ভিসে বাবুর্চি পদে চাকরি করি। আজ বাড়ি যাওয়ার জন্য একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে দিনাজপুর যাচ্ছিলাম। ট্রেনের ছাদে দু’জন সন্ত্রাসী এসে আমার কাছে যা আছে তাই চান। কিন্তু আমার কাছে কিছু নাই বলার পর ব্যাগ, মোবাইল ও কাছে থাকা কিছু টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায় তারা সব কিছু কেড়ে নিয়ে ছাদ থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আরও পড়ুনঃ   যশোর আইনজীবী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৯৯৯ কলে উদ্ধার

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান জানিয়েছেন, আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাটে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ তাকে জয়পুরহাট হাসপাতালে রেফার্ড করেছে। আর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST