১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

শুরু হয়েছে রাজশাহী নগর বিএনপির সম্মেলন

স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রতীক্ষার পর আজ রোববার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। তৈরি হয়েছে চাঙাভাব। তাদের প্রত্যাশা, যোগ্য এবং নতুন নেতৃত্ব।

বেলা ১২টার পর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা আর ওয়ার্ড থেকে সম্মেলন স্থল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনের সড়কে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দুপুর আড়াইটার পর আনুষ্ঠানিকভাবে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতারা জানান, রাজশাহী মহানগর কমিটিকে নতুন করে ঢেলে সাজাতে তারেক রহমান সরাসরি নজর সম্মেলনের দিকে রাখছেন। জাতীয় নির্বাচনের আগে এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ   রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

সবশেষ ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি এখনো বহাল রয়েছে।

নেতাকর্মীদের প্রত্যাশা, যারা বিগত ১৫ বছরে হামলা মামলার শিকার হয়েছেন, জেলে গেছেন, রাজপথে ছিলেন এবং সৎ ও যোগ্য; তারা নেতৃত্বে আসবেন। আর যারা বিগত সময়ে ম্যানেজ পলিটিক্স করেছেন এবং আগামীতে এ ধরনের ম্যানেজ পলিটিক্স করতে পারেন তারা যেন নেতৃত্বে না আসতে পারেন এটাই তৃণমূল নেতাকর্মীদের চাওয়া।

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন সংক্রান্ত সার্বিক প্রস্তুতির জন্য দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এবং দুইজন সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম খান আলীমকে দায়িত্ব দেয়া হয়েছে। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ   চিকিৎসা সেবা থেকে জনসেবা- এমপি ডা. বারীর কর্মমুখর পথচলা

এদিকে রোববার বেলা সাড়ে ১২টার দিকে সম্মেলন স্থলে গিয়ে দেখা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। দলের সাংস্কৃতিক শাখা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্যরা দেশাত্মবোধক এবং দলীয় সঙ্গীত পরিবেশন করছেন। বিভিন্ন পাড়া মহল্লা এবং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১০

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১২

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৩

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৪

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৭

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST