১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার, এখনো হয়নি রেজিস্ট্রি

অনলাইন ডেস্ক : কালকের দিনটি ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য দারুণ ছিল। বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি নেয়ার কিছুক্ষণ পরই বিসিবি’র বাড়ি করে দেয়ার খবর। এমন সুখের দিন একজন ক্রীড়াবিদের আসে কালেভদ্রে।

বিসিবির বাড়ি করে দেয়ার খবরটি ঋতুপর্ণার কাছে একেবারে চমকই। রাতে বাফুফের ক্যাম্পে আকস্মিক খবর পান বিসিবি তার বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে। বেশ বিস্মিত হয়ে বলেন, ‘খবরটি শুনে খুবই অবাক হয়েছি। বিসিবিকে ধন্যবাদ তারা আমাকে এমনভাবে পাশে দাড়ানোয়। বিসিবি সভাপতি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা।’

রাঙামাটি জেলার মঘাছড়ি গ্রামে ঋতুপর্ণার বাড়ি। অনেকটা দুর্গম এলাকা হওয়ায় যাতায়াতে সমস্যা। বিগত সরকার ঘাগড়া ইউনিয়নে ঋতুপর্ণাকে জমি প্রদান করেছিল। ঋতুপর্ণার অনুরোধ বর্তমান বাড়ির বদলে নতুন জায়গায় বাড়ির, ‘আমরা এখন যে জায়গায় থাকি সেটা অনেক ভেতরে। পরিবারের যাতায়াতের সমস্যা। আমি যে জায়গা পেয়েছি ঐ জায়গায় যদি বিসিবি বাড়ি করে দেয় তাহলে আমার পরিবারের জন্য খুব ভালো হবে।’

আরও পড়ুনঃ   বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বইতে স্বাক্ষর করলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

২০২২ সালে বিগত সরকার ঋতুপর্ণাকে যে ১২ শতাংশ জায়গা দিয়েছে সেটা নিয়ে একটু আনুষ্ঠানিকতার জটিলতা রয়েছে। তার নামে এখনো রেজিস্ট্রি হয়নি। এ নিয়ে অনেক চিঠি চালাচালি হলেও ঋতুপর্ণার নামে কাগজপত্র হয়নি। এ নিয়ে ঋতুর আক্ষেপ, ‘জায়গার বাউন্ডারি আমি দিয়েছি এখনো আমার নামে রেজিস্ট্রি হয়নি। ভুটান লিগ খেলার আগেও আমি যোগাযোগ করে কাগজপত্র দিয়েছিলাম।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল

ঋতুপর্ণার চাওয়া নতুন জায়গায় বিসিবির সহায়তায় বাড়ি হোক। নতুন জায়গায় আনুষ্ঠানিক মালিকানা তার এখনো হয়নি। তিন বছরের জটিলতা নিরসনের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারকা ফুটবলারের, ‘আমার জায়গার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হলে বিসিবি সেখানে বাড়ি করে দিলে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব।’

মাত্র তিন দিনের ঝটিকা সফরে এসেছেন ঋতুপর্ণা। আগামীকাল সকালে আবার ভূটানে ফিরে যাবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST