১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান-ভারত সংঘাত নিরসনে ফের নিজের ভূমিকা সামনে আনলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত নিরসনে ফের নিজের ভূমিকার কথা সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার মধ্যস্থতায় পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত মিটে গিয়েছিল।

একইসঙ্গে দুই দেশকে যুদ্ধ নয়, বরং বাণিজ্যে মনোযোগ দিতে তিনি উৎসাহিত করেছিলেন বলেও জানিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

গত শুক্রবার হোয়াইট হাউসে আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের নিয়ে এক ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প বলেন, “বাণিজ্যের মাধ্যমেই আমি ভারত-পাকিস্তানের সংঘাতের বিষয়টা মিটিয়ে ফেলেছি। আমার মনে হয় বাণিজ্যই সবচেয়ে বড় কারণ ছিল। এভাবেই আমি এতে যুক্ত হয়েছিলাম।”

বৈঠকের পর দুই দেশ শান্তিচুক্তি স্বাক্ষর করে, আর সেখানেও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে প্রশংসা করা হয়। মূলত এই পুরস্কারের ব্যাপারে তিনি নিজেও প্রকাশ্যে আগ্রহী।

ট্রাম্প জানান, গত মে মাসে তিনি পাকিস্তান ও ভারতের নেতাদের ফোন করে বলেছিলেন, তিনি এমন দেশগুলোর সঙ্গে কাজ করতে চান না, যারা নিজেদের এবং হয়তো বিশ্বকেও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, “ওরা পারমাণবিক শক্তিধর দেশ”।

আরও পড়ুনঃ   লস অ্যাঞ্জেলস দাবানলে মৃত বেড়ে ২৪, প্রচণ্ড বাতাসের পূর্বাভাস

পাকিস্তান-ভারত সংঘাত মেটানোকে তিনি “বড় সাফল্য” বলেও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, “ওরা তখন একে অপরের বিমান ভূপাতিত করছিল, পাঁচ-ছয়টা বিমান গুলি করে নামানো হয়েছিল। পরিস্থিতি সেখান থেকে ভয়াবহ রূপ নিতে পারত।”

গত মে মাসে চার দিনের পারস্পরিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান হামলায় অন্তত ৬০ জন নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। আর এই যুদ্ধবিরতি ট্রাম্প ঘোষণা করেছিলেন। প্রায় তিন দশকের মধ্যে এটিই ছিল ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত।

পাকিস্তান দাবি করে, তারা অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট ছিল। এই যুদ্ধে প্রায় ৩০টি পাকিস্তানি ও ৭০টি ভারতীয় বিমান অংশ নেয়। প্রথমে ভারত বিমান হারানোর কথা অস্বীকার করলেও পরে তারা স্বীকার করে যে পাকিস্তান কিছু যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

ট্রাম্প বারবার তার প্রচেষ্টার কথা উল্লেখ করে পাকিস্তান ও ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য দুই দেশের নেতাদের প্রশংসা করেছেন। কিন্তু নয়াদিল্লি ট্রাম্পের কোনও ভূমিকা অস্বীকার করেছে। ইসলামাবাদ অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কৃতিত্ব দিয়ে তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে।

আরও পড়ুনঃ   ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে বলেছেন, পাকিস্তান-ভারত যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনও ভূমিকা ছিল না। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তাকে চ্যালেঞ্জ জানালে মোদি বলেন, “কোনও বিশ্বনেতা আমাদের অভিযান থামাতে বলেননি”।

এছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত মাসে সংসদে বলেন, “চাপের কারণে সামরিক অভিযান থেমেছে—এমন দাবি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন।”

ট্রাম্প ও তার প্রশাসন ৩০ বারের বেশি দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই দাবি করে বলেন, “আমরা সরাসরি হস্তক্ষেপ করেছিলাম, আর প্রেসিডেন্ট শান্তি নিশ্চিত করতে পেরেছেন।”

তিনি ট্রাম্পকে “শান্তির প্রেসিডেন্ট” আখ্যা দিয়ে বলেন, তার নেতৃত্বে কম্বোডিয়া-থাইল্যান্ড, আর্মেনিয়া-আজারবাইজান ও কঙ্গো-রুয়ান্ডা সংঘাতেও কূটনৈতিক অগ্রগতি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১১

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১২

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

১৩

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

১৪

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১৫

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১৬

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST