৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

১১২ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি মুম্বাই পুলিশের

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান পরিচালনা করেছে পুলিশ। মুম্বাই মহানগর অঞ্চলে (এমএমআর) অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার মুম্বাই পুলিশ ১১২ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর দেশে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ওই ১১২ অভিবাসীকে প্রথমে পুনেতে নিয়ে যাওয়া হয় এবং বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) বিশেষ বিমানে করে আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়। পরে সেখানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ওই অভিবাসীদের। ওই বাংলাদেশিদের মধ্যে ৯২ জনকে মুম্বাই এবং ২০ জনকে মীরা-ভায়ান্দার ও থানে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, কেবল গত বৃহস্পতিবারই ৯২ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। ফলে এ নিয়ে চলতি বছর মুম্বাই থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরতের সংখ্যা বেড়ে ৭১৯ জনে পৌঁছেছে। কিন্তু গত বছর মুম্বাই থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর এই সংখ্যা ছিল মাত্র ১৫২ জন।

আরও পড়ুনঃ   কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬

নথি অনুযায়ী, এসব অবৈধ অভিবাসীকে গত ১২ জুন থেকে ৫ আগস্টের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ৯২ জনের মধ্যে ৪০ জন নারী, ৩৪ জন শিশু এবং ১৮ জন পুরুষ। তবে মীরা-ভায়ান্দার ও থানেতে আটক ২০ বাংলাদেশির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাজ্য পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘‘এখন থেকে অবৈধ অভিবাসীদের আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই কাজ সম্পন্ন করা হবে। সেখান থেকে অভিবাসীদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে হস্তান্তর করা হবে।’’

আরও পড়ুনঃ   গাজায় একদিনে ৪০ প্রাণহানি, মোট নিহত ৪৪ হাজার ৯০০ ছুঁইছুঁই

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের আরেক কর্মকর্তা বলেছেন, ‘‘গত ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত মুম্বাই পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থান করা ৭১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।’’

এসব বাংলাদেশির বেশিরভাগকে গত জুলাইয়ের শেষ সপ্তাহে শহরের বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এই অভিবাসীদের বিরুদ্ধে ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন ও ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগ করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ আরেক কর্মকর্তা বলেছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বিদেশি আইন ১৯৪৬-এর ধারা ৩ (২) (সি) অনুযায়ী ওই অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST