৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩৩ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর।

বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তানের একাধিক সীমান্ত রয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তানের এক দল সন্ত্রাসী অনুপ্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে ৩৩ জন অনুপ্রবেশকারীর মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। আইএসপিআরের ভাষ্য অনুসারে, “৩৩ জনকে নরকে পাঠানো হয়েছে।”

আরও পড়ুনঃ   ভারতে অ্যাম্বুলেন্সে অসুস্থ স্বামীর সামনে নারীর শ্লীলতাহানি

অনুপ্রবেশকারীরা আফগানিস্তানের নাগরিক হলেও পাকিস্তানি তালেবানি গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি)-এর সঙ্গে সম্পর্কিত এবং বেলুচিস্তানে টিটিপির সাংগঠনিক কার্যক্রম বিস্তারের জন্য এসেছিল—উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।

নিহত অনুপ্রবেশকারীরা ভারতের মদতপুষ্ট দাবি করে আইএসপিআর বলেছে,“পাকিস্তানের সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষা এবং ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

আরও পড়ুনঃ   সিরিয়ায় নজিরবিহীন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

এদিকে পাকিস্তানের বেতার সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার টিটিপির অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনা-পুলিশ যৌথ বাহিনী। এ অভিযানে এখনও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

সূত্র : জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST