৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

১৭ বছর বয়সেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হয়ে বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে কম বয়সে অভিষেক হলেই তাকে নিয়ে হইচই পড়ে যায়। অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন মূলত দলের সিনিয়র কেউ অথবা পারফরম্যান্সে উজ্জ্বল তারকা। তবে সবাইকে চমকে দিয়েছে ক্রোয়েশিয়া। জ্যাক ভুকুসিচকে নিজেদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে তারা। যার বয়স এখনো ১৮ পূরণ হয়নি!

অন্য অনেক দেশের মতো ক্রোয়েশিয়াতেও ভোটার হতে হলে বয়স অন্তত ১৮ হতে হয়। অর্থাৎ এখনো ভোটার হতে পারেননি জ্যাক। তার আগেই করে ফেলেছেন বিশ্বরেকর্ড। সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে গতকাল ক্রোয়েশিয়ার অধিনায়কত্ব করেছেন তিনি। আর তাতেই হয়ে গেছে রেকর্ডটা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ম্যাচের দিন (৭ আগস্ট ২০২৫) জ্যাকের বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ভুকুসিচই এখন সবচেয়ে কম বয়সী অধিনায়ক। নেতৃত্বের অভিষেকটা অবশ্য সুখকর হয়নি জ্যাকের। এক দিনে তার নেতৃত্বে দুটি ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া, দুটিতেই সাইপ্রাসের কাছে হেরেছে তার দল।

আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেওয়ার পর থেকেই এ রকম হচ্ছে। কোথায় কে কোন রেকর্ড গড়ছেন আর কোন রেকর্ড ভেঙে দিচ্ছেন তার হিসাব রাখা মুশকিল। জ্যাকের আগে যেমন রেকর্ডটা ছিল ফ্রান্সের নোমান আমজাদের। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নানা আয়োজনে ভ্যাট দিবস উদযাপন

শুধু এই দুজনই নন, টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী চার অধিনায়কই সহযোগী সদস্য দেশের। ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ড অবশ্য আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের। ১৯ বছর ১৬৫ দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্ব করেছিলেন রশিদ। টেস্টে তিনি আফগানিস্তানের অধিনায়কত্ব করেছিলেন ২০ বছর ৩৫০ দিন বয়সে, ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST