৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কামাল হোসেনের মহানুভবতায় উজ্জীবিত তৃণমূল

হাটগাঙ্গোপাড়া,(বাগমারা) প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রিয় নেতা কামাল হোসেন একজন মানবিক ও দলনিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন, বরং সামাজিক সেবামূলক কাজেও তাঁর অবদান চোখে পড়ার মতো। তাঁর এই মহানুভবতা তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপকভাবে উজ্জীবিত করে তুলেছে।

জনসেবায় সদা নিয়োজিত: বিভিন্ন সময়ে বন্যা, শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ, অসুস্থদের চিকিৎসার খরচ, দরিদ্র শিক্ষার্থীদের বই ও শিক্ষা উপকরণ প্রদানসহ নানা মানবিক কাজে তিনি এলাকার মানুষের পাশে থেকেছেন একনিষ্ঠভাবে। এলাকার মসজিদ, মাদরাসা, সামাজিক কার্যক্রমে উন্নয়নে তিনি ব্যক্তিগত অর্থায়নে কাজ করেছেন। তাঁর এ মহানুভবতা ও সামাজিক দায়বদ্ধতা তাঁকে জনগণের কাছের মানুষ করে তুলেছে।

আরও পড়ুনঃ   এমপি শাহরিয়ার আলমকে আওয়ামী লীগ থেকে বহিস্কার দাবিতে বিক্ষোভ অব্যাহত

দলীয় কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল: কামাল হোসেন বিশ্বাস করেন, দলের প্রতিটি কর্মীই দলের মূল শক্তি। তাই তিনি তৃণমূল নেতাকর্মীদের সম্মান দিয়ে কথা বলেন, তাদের মতামতকে মূল্য দেন। তিনি বারবার বলেছেন, “দলের যারা আন্দোলন-সংগ্রামে ছিল, তাদের যথাযোগ্য মূল্যায়ন করাই আমার অঙ্গীকার।”

ভবিষ্যৎ রাজনীতিতে তাঁর দৃষ্টিভঙ্গি: তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে শুধুমাত্র ক্ষমতা নয়, এটি সেবার সুযোগ। তাঁর ভাষায়, “আমি যদি মনোনয়ন পাই, জনগণের রায়ে যদি নির্বাচিত হই, তাহলে শুধু দল নয়, এলাকার প্রতিটি মানুষের উন্নয়নের জন্য কাজ করবো। আমার দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে।”

কেমন নির্বাচন চান? সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই কামাল হোসেনের একমাত্র চাওয়া। তিনি বলেন, “আমি এমন একটি নির্বাচন চাই, যেখানে জনগণ মুক্তভাবে তাদের প্রতিনিধি বেছে নিতে পারবে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কে জিতবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো জনগণ যেন তাদের রায় সঠিকভাবে দিতে পারে।”

আরও পড়ুনঃ   দেশে ফ্যাসিবাদ হয়ে আর কেউ মাথা তুলতে পারবে না: জামায়াত আমির

তরুণদের জন্য বার্তা: তিনি বারবার তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন যাতে তারা মাদক ও সহিংসতা থেকে দূরে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে অংশ নেয়। এলাকার খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তাঁর প্রত্যক্ষ সহযোগিতা তরুণদের মাঝে তাকে একজন অভিভাবক রূপে তুলে ধরেছে।

বাগমারায় বিএনপির রাজনীতিতে কামাল হোসেন একজন গ্রহণযোগ্য ও মানবিক মুখ। তার মহানুভবতা ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি যদি দলীয় সিদ্ধান্তে প্রতিফলিত হয়, তাহলে এলাকাবাসী একজন যোগ্য প্রার্থীকে নির্বাচনে দেখতে পাবে—এমনটাই প্রত্যাশা করছেন বাগমারার জনগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST