৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ফিরে আসতে চান অরুণা বিশ্বাস

অনলাইন ডেস্ক : ঢালিউডের আলোচিত অভিনেত্রী অরুণা বিশ্বাস। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগে সরব ছিলেন দেশের শোবিজ অঙ্গনে; নিয়মিত ছিলেন অভিনয়ে, শোবিজের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিতেন। কিন্ত বর্তমান পরিস্থিতি বিবেচনায় একরকম গা ঢাকা অবস্থায় অরুণা বিশ্বাস। এমন সময়ে স্বাভাবিক জীবনে ফেরার ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী।

মূলত, জুলাই আন্দোলন ঘিরে জোর বিতর্কে জড়ান অরুণা বিশ্বাস। কারণ, আওয়ামীপন্থি শিল্পী কলাকুশলীদের মধ্যে অন্যতম ছিলেন এই অভিনেত্রী। জুলাই আন্দোলনের সময় ছাত্রদের দমাতে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে যুক্ত ছিলেন অরুণা বিশ্বাস। আর সেখানে তার পরামর্শ ছিলো, ছাত্রদের ওপর গরম পানি ছেটানোর। এসব কথার স্ক্রিনশট ভাইরাল হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয় অভিনেত্রীকে ঘিরে।

এরপর দেশের পট পরিবর্তন হলে গোপনে কানাডা পাড়ি দেন অরুণা বিশ্বাস- এমন খবর মেলে। এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন বিতর্কিত এই অভিনেত্রী। তবে তার সাম্প্রতিক একটি পোস্ট জন্ম দিলো তার স্বাভাবিক জীবনে ফেরার ইঙ্গিত; সঙ্গে সৃষ্টি করেছে নানা জল্পনারও।

আরও পড়ুনঃ   ‘কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না’

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে অরুণা বিশ্বাস লেখেন, ‘অপ্রত্যাশিত ভালোবাসায় ভেসে যাই মাঝে মাঝেই। আজ মুভি দেখা শেষ করে মেট্রোতে বাসায় ফিরছিলাম, সাথে আমার এক আত্মীয় ছিলেন। আমরা চুটিয়ে গল্প করছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ দুটি মেয়ে আমাকে ইংরেজিতে অনেক প্রশ্ন করছিলো। ট্রেনের শব্দ, মানুষের হাসাহাসি, কথা সব মিলিয়ে আমরা ঠিক বুঝতে সময় নিয়েছিলাম। বাচ্চা মেয়ে দুটো আসলে বাঙালি এটা ভাবিনি বা মনে হয়নি।’

অরুণা বিশ্বাস লেখেন, ‘ইংরেজিতে বলছিলো “আমরা তোমাকে চিনি, তুমি বাংলাদেশের সেলিব্রিটি তোমার মুভি দেখেছি অনেক। যখন ছোটবেলায় মা দুপুরে আমাদের রেষ্ট নিতে পাঠিয়ে বাংলাদেশের মুভি দেখতো, আমিও লুকিয়ে লুকিয়ে দেখতাম। আপনাকে এখানে দেখেই কেমন যেনো চেনা চেনা লাগছিলো। আমরা দুই বেষ্ট ফ্রেন্ড গুগলে আপনাকে মিলিয়ে আমরা আনন্দে আত্মহারা। আপনি এখনো এতো প্রিটি কিভাবে?” আসলে এমন অভিজ্ঞতা হয়তো কমবেশি সব সেলিব্রিটিদেরই হয়। আমারো বহুবার হয়েছে। আজকে ওরা যেভাবে চিৎকার করছিলো। মেট্রোর সবাই দেখছিলো, ছবি তোলা আর সবাই অবাক হয়ে তাকাচ্ছিলো।’

আরও পড়ুনঃ   বিতর্কে জড়ালেন রিয়া চক্রবর্তী

সবশেষ অরুণা লেখেন, ‘আমার কতো যে আনন্দ হচ্ছিলো। নিজেকে সম্মানিত মনে হচ্ছিলো। আর মনে হলো আবার ফিরতে হবে আমার জায়গায়, যে জায়গা একান্তই আমার। মানুষের ভালোবাসা, আর ভালোবাসা। আমার ছোট ছোট পাওয়া অনেক পাওয়ার মতো।’

জানা গেছে, বহু বছর আগে থেকেই তিনি কানাডার নাগরিকত্ব পেয়েছেন। সেখানে শুধু তিনি একাই নন, তার মা, ছেলে, ভাই ও তার পরিবার স্থায়ীভাবে বসবাস করেন। কানাডা থাকলেও দেশ এবং দেশের শোবিজের খোজ-খবর নিয়মিত রাখেন অরুণা বিশ্বাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST