৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আল-আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক : ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দিয়েছেন এ দখলদার।

রোববার (৩ আগস্ট) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েল কাৎজ লিখেছেন, “তিসা বা’আভের দিন, দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।”

তিনি আরও লিখেছেন, “ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব।”

আরও পড়ুনঃ   পাইলটের সামনের কাচে ফাটল, ওমানের আকাশ ঘুরে দুবাইয়ে ফেরত গেল বিমান

এই দখলদার জানিয়েছেন, তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন। সেখানে জিম্মি, ইসরায়েলি সেনা, ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন।

এরআগে রোববার আল-আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দেবে।

বেন গিভিরের এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সৌদি বলেছে, “আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে।”

আরও পড়ুনঃ   ভারত-পাকিস্তান পরমাণু সংঘাত থেকে ‘অনেক দূরে ছিল’: জয়শঙ্কর

আল-আকসা মসজিদের দায়িত্বে রয়েছে জর্ডান। একটি ওয়াকফের মাধ্যমে মসজিদটির কার্যক্রম চালানো হয়। এই মসজিদ নিয়ে কয়েক দশক পুরোনো একটি চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, পবিত্র এ মসজিদটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে পারবে না। তবে ইহুদিরা চাইলে মসজিদ প্রাঙ্গনে যেতে পারবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

১

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

২

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৩

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৫

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৭

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৮

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৯

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১০

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

২০

Design & Developed by: BD IT HOST