৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পুরস্কার নিয়ে গিলের রেকর্ড ভাঙার অপেক্ষায় ছিলেন গাভাস্কার

অনলাইন ডেস্ক : এক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড সুনীল গাভাস্কারের। এবার শুবমান গিলের সামনে সুযোগ এসেছিল সেই রেকর্ড ভাঙার। কিন্তু কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আর পারেননি। তবে অধিনায়কের বাড়তি দায়িত্ব কাঁধে নিয়েও এক সিরিজে সাড়ে সাতশ রান করায় গিলের এই অর্জনকে নিজের রেকর্ডের চেয়ে বড় করে দেখছেন গাভাস্কার।

১৯৭১ সালে নিজের অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। এবার চলমান ইংল্যান্ড সিরিজে গিল করেছেন ৭৫৪ রান। এমন পারফরম্যান্সের পর নিজের স্বাক্ষর করা একটি ক্যাপ ও একটি শার্ট গিলকে উপহার দিয়েছেন গাভাস্কার।

আরও পড়ুনঃ   বাঘায় সেবা ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ বিক্ষুব্ধ জনতা র ক্লিনিক ঘেরাও

সনি স্পোর্টসের একটি অনুষ্ঠানে গিলকে নিয়ে গাভাস্কার বলেন, ‘সে আমার রেকর্ড ছাড়িয়ে যাবে সেই প্রত্যাশায় ছিলাম, তার জন্য উপহারও রেখেছিলাম। সবই সৃষ্টিকর্তার হাতে। তবে, ৭৫৪ রান, এটাও অসাধারণ। পার্থক্য হচ্ছে, অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব নিয়ে ৭৫৪ রান করেছে সে।’

অধিনায়ক হিসেবে কোনো সিরিজে এমন ধারবাহিক ব্যাটিং করা গাভাস্কারের চোখে অসাধারণ, ‘আমি তখন ছিলাম দলের তরুণ একজন, আমার ক্ষেত্রে তখন যেকোনো কিছু (রান করতে পারা না পারা) বড় কোনো বিষয় ছিল না। যদি আমি ব্যর্থও হতাম, কেউ এসে উচ্চস্বরে কিছু বলত না। অধিনায়ক হিসেবে ৭৫৪ রান করা বিশাল ব্যাপার।’

আরও পড়ুনঃ   বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

‘৭৫০ এর চেয়ে বেশি রান, যা দিয়ে সে তার দলের ভাগ্যে পার্থক্য তৈরি করছে। (রেকর্ড থেকে কম করা) ওই ২০ রানের কথা না ভেবে, স্রেফ দেখুন এই ৭৫৪ রান ভারতীয় ক্রিকেটের জন্য কী অবদান রেখেছে।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST