৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

মন্ত্রীদের কারখানা থাকায় শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত: শ্রম উপদেষ্টা

নাটোর প্রতিনিধি : অতীতে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অনেকের ব্যক্তি স্বার্থ থাকায় শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়নি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রবিবার দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যারা আগে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাদের কেউ কেউ ব্যক্তিগতভাবে শিল্প কারখানার মালিক ছিলেন। ফলে তারা শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারেননি। নিজেদের কারখানার লাভের দিকটাই তারা আগে দেখেছেন।’

ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, ‘অনেক শিল্প মালিক শ্রমিকদের কল্যাণে না ভেবে নিজেদের স্বার্থেই কাজ করেছেন। অথচ শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত না হলে শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়ন হবে না। এসব কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ওপর চাপ সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা—সবখান থেকেই নানা দিক থেকে চাপ আসছে।’

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৪ কলেজ

সরকার শ্রম আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘গত আট মাসে আমরা দুবার আইএলও সম্মেলনে অংশ নিয়েছি। রপ্তানিমুখী শিল্পে বৈচিত্র্য আনতে না পারার কারণে এখনো আমাদের পুরো রপ্তানি নির্ভর করে আছে গার্মেন্টস শিল্পের ওপর। সম্ভাবনাময় খাত যেমন জাহাজ নির্মাণ শিল্পে আমরা এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারিনি।’

আরও পড়ুনঃ   চবিতে ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, হবে তিন বিভাগীয় শহরে

শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘শ্রমিক ইউনিয়নের নেতাদেরও দায়িত্বশীল হতে হবে। অহেতুক উত্তেজনা ছড়িয়ে কোনো কারখানার ক্ষতি করা যাবে না। একটি কারখানা বন্ধ হয়ে গেলে কর্মীদের পরিবার-পরিজনের জীবন সংকটে পড়ে।’

সভা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নাটোর জেলার ২৪ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST