৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

কচুরিপানার সঙ্গে খালে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালে কচুরিপানার সঙ্গে মরদেহটি ভেসে আসে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক খালের পানিতে পাটের আশ ছাড়ানোর কাজ করছিলেন। এ সময় তারা হঠাৎ ভাসমান মরদেহটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ   ৩য় বারের মত নওগাঁর শ্রেষ্ঠ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের পরনে শুধু একটি লুঙ্গি ছিল। শরীরের বেশিরভাগ অংশ পচে গলে গেছে এবং মাথার অংশে পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই লোকটি মারা গেছেন। তবে অর্ধগলিত ওই মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, জরিমানা

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পুরুরা খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মৃত ব্যক্তি এই এলাকার নয়। সম্ভবত অন্য কোথাও থেকে ভেসে এসেছে। মরদেহের শরীরের বেশিরভাগ অংশে পচন ধরেছে। আমরা মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছি এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST