৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

গুরুতর আহত ছাত্রদল নেতা মোহাম্মদ আলীর পাশে নুরুজ্জামান খান মানিক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ আলী দলীয় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় জাতীয় অর্থোপেটিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) প্রেরন করা হয়। (চারঘাট-বাঘা) আসনের বিএনপি’র সাংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান খান মানিক সেখানে গিয়ে তার খোঁজ-খবর নেন।

আহতের ভাই মোয়াজ্জেম হোসেন বলেন, পরিকল্পিত ভাবে আমার ভাইকে এভাবে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন চারঘাট পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক তুষার আলী এবং ছাত্রদলকর্মী সেন্টু। এদের মধ্যে সেন্টু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত যুবদল নেতা চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। আহতরা সবাই রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের অনুসারী।

দলীয় সূত্র জানায়, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তুষার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসানের বাড়ি মুক্তারপুরে। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-ঘাট, দলীয় নেতাকর্মী নিয়ন্ত্রণসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের এ দুই নেতার মধ্যে বিরোধ রয়েছে। উভয়ের মধ্যে সমঝোতার লক্ষ্যে রোববার সকালে উপজেলার মাড়িয়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বাড়িতে উভয়পক্ষ বৈঠকে বসেন। বৈঠকে আলোচনা চলাকালে তুষার ও হাসানের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাসানের সমর্থক ছাত্রদলকর্মী মোমিন রড দিয়ে তুষারের মাথায় আঘাত করেন। তুষারের সমর্থকরা তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। এ সময় সমঝোতা বৈঠক ভণ্ডুল হয়ে যায়।

আরও পড়ুনঃ   সংরক্ষিত আসনের এমপি হতে রাজশাহী বিভাগের ২৯ নেত্রীর দৌড়ঝাঁপ

এ ঘটনার জের ধরে রোববার রাত পৌনে ১২টায় উপজেলার সরদহ ট্রাফিক মোড়ে ছাত্রদল নেতা হাসানের ওপর অতর্কিত হামলা চালান আহত যুবদল নেতা তুষার এবং তার অনুসারীরা। এ সময় তুষার ও তার সমর্থক শাহানুর হাসানকে কোপাতে থাকেন। হাসানের সমর্থক সেন্টু তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন।

পরে স্থানীয়রা হাসান ও সেন্টুকে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে প্রেরন করেন। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে রামেক হাসপাতাল থেকে সোমবার রাতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।

আরও পড়ুনঃ   গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

হামলার বিষয়টি স্বীকার করে তুষার বলেন, ‘রোববার জেলা বিএনপির নেতা চাঁদ ভাইয়ের উপস্থিতিতেই বিনা উসকানিতে হাসানের সমর্থক মোমিন ও আরও কয়েকজন সহযোগী আমার ওপর হামলা চালিয়েছেন। হামলার পর আমার সমর্থকরা বিষয়টি মেনে নিতে পারেননি। তবে হামলার সঙ্গে আমি সম্পৃক্ত নেই।

চাঁদের অনুসারী চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, ‘ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল। তাদের মধ্যে দ্বন্দ্ব মেটাতে চাঁদ ভাই তাদের ডেকেছিলন। কিন্তু নেতার সামনেই তুষারের ওপর হামলা করা হয়েছে। এরপর তুষারকে দেখতে তার বাড়িতে যান চাঁদ ভাই। তিনি তুষারকে আর যেন কোনো ঝামেলা না হয়, সে ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছিলেন।’ তিনি বলেন, ‘তুষার নির্দেশনা অমান্য করে তার লোকজন নিয়ে হাসানের ওপর হামলা চালিয়েছে। আমি পঙ্গু হাসপাতালেই আছি। হাসানের অবস্থা সংকটাপন্ন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, ‘নিকটাত্মীয়রা আহতের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন। তারা মামলা করবেন বলে জানিয়েছেন। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST