২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

সাকিব-তামিমের প্রশংসা করে যা বললেন হামজা

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার তৈরি হয়েছে হামজা দেওয়ান চৌধুরীদের হাত ধরে। তার পথ ধরে বাংলাদেশ জাতীয় দলে নাম লিখিয়েছেন আরও কয়েকজন। প্রবাসী ফুটবলার আরও অনেকেই লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে প্রবল আগ্রহী। হামজাকে ঘিরে এমন উন্মাদনার মাঝে তার সঙ্গে দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের তুলনাও দেখা যায়। যা নিয়ে আগেও কথা বলেছেন এই তারকা।

ইংলিশ ক্লাব লেস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা বাংলাদেশের ফুটবলে নতুন উন্মাদনা ও দর্শকদের কাছে তার জনপ্রিয়তার বিষয়ে কথা বলেছেন। ওই সময়েই তিনি স্মরণ করেন সাকিব-তামিমকে। হামজা বলেন, ‘সাকিব একজন আইকন। তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটকে বহু বছর ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একজন মেগাস্টার।’ মূলত এখনই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে নিজের তুলনায় যেতে রাজি নন।

আরও পড়ুনঃ   জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে সরকারকে আলটিমেটাম

২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সাক্ষাৎকারের বড় অংশজুড়েই ছিল বাংলাদেশ সফরের স্মৃতিচারণ। মানুষের আতিথেয়তায় দারুন মুগ্ধ হামজা বলেন, ‘আমরা প্রথম যখন সেখানে যাই, তখন আমি আমার গ্রামে ফিরে যাই। সেটা একদম গ্রামীণ একটা জায়গা ছিল। আমি বড় হওয়া পর্যন্ত আমার শৈশবের বড় একটা অংশ ছিল এই গ্রামেই। সেখানে যে অভ্যর্থনা পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ছেলেরা (সতীর্থরা) এটা নিয়ে প্রায়ই কথা বলে, এটা অবিশ্বাস্য। এই মাত্রার ভালোবাসা কখনও স্বাভাবিক মনে হবে না।’

বাংলাদেশের মানুষের ভালোবাসা ও গ্রহণযোগ্যতায় হামজা কতটা আপ্লুত হয়েছিলেন, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান এই মিডফিল্ডার। এমনকি স্বদেশের সঙ্গে যুক্তরাজ্যের মতো ফুটবলপ্রিয় দেশেরও তুলনা চলে না বলে মত হামজার, ‘ফুটবলার হিসেবে আমরা যুক্তরাজ্যে অনেকটাই মনোযোগ পাই। কিন্তু বাংলাদেশে যেটা পেয়েছি, তার সঙ্গে এর কোনো তুলনা হয় না। এটা অসাধারণ এক অভিজ্ঞতা। মানুষ বলতে পারে এটা ভীতিকর বা বাড়াবাড়ি, কিন্তু সত্যি বলতে, এটা আমার হৃদয়ের অনেকটা জায়গা নিয়েছে।’

আরও পড়ুনঃ   জাতিসংঘে আইসিপিপিইডি-তে প্রবেশাধিকারের দলিল জমা দিয়েছে বাংলাদেশ

এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে দুটি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। প্রথম ম্যাচে তার গোলেই ভারতের সঙ্গে বাংলাদেশ ড্র করেছিল। এরপর যদিও ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায়। আন্তর্জাতিক বিরতি শেষে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন হামজা। অপেক্ষায় আছেন লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST