২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই গ্রন্থাগার জ্ঞানার্জনে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়নি গ্রন্থাগার (লাইব্রেরী)। তবে, এই পদে নিয়োগ পাওয়া শিক্ষকরা অন্য বিষয়ে ক্লাশ নিচ্ছেন। স্কুলের গ্রন্থাগার না থাকায় বই পড়া এবং অন্যান্য শিক্ষা মূলক উপকরণ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। একটি গ্রন্থাগার (লাইব্রেরী) শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, গবেষণা এবং শিক্ষা মূলক কার্যক্রমে সহায়তা করে থাকে। কিন্তু তানোর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গ্রন্থাগারের অভাবে শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের মধ্যে।

তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিন গিয়ে দেখা গেছে, বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই গ্রন্থাগার (লাইব্রেরী)। তবে, কিছু কিছু প্রতিষ্ঠানে অল্প সামান্য বই দেখা গেছে প্রধান শিক্ষকের কক্ষের আলমারী ও সুকেচে। সেই বই গুলো পড়ার প্রতি আগ্রহ নেই শিক্ষার্থীদের মধ্যে। পছন্দের বই না থাকায় শিক্ষার্থীরা তাদের ক্লাশের বাইরের বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছেন। শিক্ষার্থীরা বলছেন, ক্লাশের বইয়ের বাইরের বই পড়ার ইচ্ছে থাকলেও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারার (লাইব্রেরী) না থাকায় এবং বই পাওয়া যায় না।

প্রধান শিক্ষকরা বলছেন, সরকারী ভাবে গ্রন্থাগার লাইব্রেরী তৈরি করার উদ্যোগ নেয়া হয়নি। স্কুলের সম্পদ ও অর্থ সংকটের কারনে স্কুলের পক্ষ থেকে গ্রন্থাগার লাইব্রেরী তৈরি করা সম্ভব হয়না। এ পদে নিয়োগ দেয়া শিক্ষকরা অন্য বিষয়ে ক্লাশ নিচ্ছেন। গ্রন্থাগার শিক্ষকরা বলছেন, গ্রন্থাগার (লাইব্রেরী হচ্ছে জ্ঞান এবং তথ্যের ভান্ডার। এখানে বিভিন্ন ধরণের বই, জার্নাল, এবং অন্যান্য উপকরণ থাকে যা পড়া শোনা এবং জ্ঞান বিকাশে শিক্ষার্থীদের সহায়ক।
সরকারী ভাবে গ্রন্থাগার (লাইব্রেরী) গড়ে তোলা না হলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করা যাবে না।

আরও পড়ুনঃ   ছক্কার ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ

সচেতন মহল বলছেন, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জন ও গবেষণা করার জন্য গ্রন্থাগার (লাইব্রেরী) হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্থান। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার লাইব্রেরী গড়ে তোলা হলে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করার পাশাপাশি জ্ঞান আরও প্রসারিত করার সুযোগ পাবে এবং বই পড়া ও গবেষণায় আগ্রহ সৃষ্টি হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার লইব্রেরী গড়ে তুলতে না পারলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে না। সরকারী ভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার তৈরি করে জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি না হলে শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হবে।

শিক্ষক বকুল হোসেন বলেন, একটি সমৃদ্ধ গ্রন্থাগার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রন্থাগারের অভাবে শিক্ষার মান কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। বই পড়ার পরিবর্তে শিক্ষার্থীরা হাতে তুলে নিচ্ছে মোবাইল ফোন। অন্যদিকে শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণে শিক্ষা মূলক উপকরণ থেকেও বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, গ্রন্থাগার হল শ্রেনী কক্ষের বাইরে শিক্ষার্থীদের শেখার একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী ভাবে গ্রন্থাগার লাইব্রেরী তৈরির দাবি জানিয়েছেন এই আদর্শ শিক্ষক।

আরও পড়ুনঃ   নগরীতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত

তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন সোহেল বলেন, একটি সুন্দর এবং সমৃদ্ধ গ্রন্থাগার শিক্ষার্থীদের মধ্যে পড়ার আগ্রহ সৃষ্টি করে। কিন্তু গ্রন্থাগার না থাকায় শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে। একটি ভালো গ্রন্থাগার শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও গবেষণার সুযোগ তৈরি করে এবং শিক্ষার মান উন্নয়নে সহায়তা করে একই সাথে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বিকাশ ঘটায়। এজন্যই স্কুলের গ্রন্থাগার থাকা খুবই জরুরি। শিক্ষার্থীদের শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও জানান তিনি।

এব্যাপারে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, তানোর উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী উদ্যোগে আলাদা ভাবে কোন গ্রন্থাগার ভবন নির্মান করা হয়নি। তবে, উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সরকারী ভাবে বই সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, কিছু কিছু বিদ্যালয়ে গ্রন্থাগার রয়েছে এবং কিছু কিছু বিদ্যালয়ে গ্রন্থাগার না থাকায় গ্রন্থাগারিক শিক্ষকরা ক্লাশে সৃজনশীল বিষয়ে পাঠ দান করছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST