২৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে বাড়ছে প্রতারণা

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ায় আন্তর্জাতিক বিভিন্ন প্রতারক চক্রকে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ না দেওয়ার জন্য মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনেটর। দেশটির ডেমোক্র্যাট দলীয় সিনেটর ম্যাগি হাসান মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্কের কাছে লেখা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিনেটর হাসান সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করে ইলন মাস্কের প্রতি অপরাধীদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় একাধিক আন্তর্জাতিক অপরাধ চক্র ‘স্ক্যাম কম্পাউন্ড’ পরিচালনার মাধ্যমে আমেরিকানদের সঙ্গে প্রতারণা করছে। এই কাজের সঙ্গে জড়িত চক্রের সদস্যরা ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক বলেছে, এসব চক্র প্রতারণার মাধ্যমে আমেরিকানদের কাছ থেকে বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে।

আরও পড়ুনঃ   সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান

চিঠিতে মার্কিন ওই সিনেটর বলেছেন, ‘‘স্পেসএক্সের পরিষেবা নিয়ম অনুযায়ী, প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের সংযোগ বিচ্ছিন্ন করার সুযোগ থাকা সত্ত্বেও মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসে এসব স্ক্যাম নেটওয়ার্ক অব্যাহতভাবে স্টারলিংকের ব্যবহার করছে।’’

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সিনেটর ম্যাগি হাসানের লেখা চিঠির একটি কপি হাতে পেয়েছে। চিঠিতে ইলন মাস্ককে উদ্দেশ করে ম্যাগি হাসান লিখেছেন, ‘‘আমেরিকানদের নিশানা করে স্টারলিংক ব্যবহারের সুযোগ নেওয়া অপরাধীদের ঠেকানোর বিষয়ে স্পেসএক্সের দায়িত্ব রয়েছে।’’

তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে স্পেসএক্স সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বিশেষ করে থাইল্যান্ড-মিয়ানমার সীমান্ত এলাকায় স্ক্যাম কম্পাউন্ড গড়ে তুলে আন্তর্জাতিক বিভিন্ন অপরাধী চক্র বিশ্বজুড়ে প্রতারণা কার্যক্রম পরিচালনা করছে। গত কয়েক বছরে এই চক্রের সদস্যরা লাখ লাখ মানুষকে বিভিন্ন দেশে পাচার করেছে। পাচারের শিকার লোকজনকে দিয়ে জোর করে অনলাইনে অবৈধ প্রতারণামূলক কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   তিন নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

সিনেটর হাসান লিখেছেন, ‘‘বেশিরভাগ মানুষ হয়তো ক্রমবর্ধমান স্ক্যাম মেসেজ, ফোনকল অথবা ই-মেইল পাচ্ছেন। কিন্তু বিশ্বের অন্য প্রান্তে অবস্থানকারী আন্তর্জাতিক অপরাধীরা যে এসব প্রতারণার কাজে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করছে, তা হয়তো তারা জানেন না।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ড সীমান্ত লাগোয়া নিজেদের পাঁচটি এলাকায় বিদ্যুৎ, ইন্টারনেট ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে মিয়ানমার। এসব স্ক্যাম সেন্টারের কার্যক্রম ঠেকানোর লক্ষ্যে মিয়ানমারের কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে। আন্তর্জাতিক এই অপরাধী চক্র বর্তমানে বড় ধরনের আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে।

চীনা অভিনেতা ওয়াং ঝিং অপহরণের শিকার হওয়ার পর এই স্ক্যাম সেন্টার বন্ধের বিষয়ে আন্তর্জাতিক চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারিতে থাইল্যান্ডে পৌঁছানোর পর নিখোঁজ হন তিনি। পরে থাইল্যান্ডের পুলিশ মিয়ানমারের সীমান্ত এলাকা তাকে উদ্ধার করে।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১০

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১১

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১২

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১৩

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৫

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১৬

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১৭

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

২০

Design & Developed by: BD IT HOST