২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীর আত্মহত্যা, বাবা-সৎমায়ের বিরুদ্ধে মামলা

মান্দা(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় সৎমায়ের নির্যাতন সইতে না পেরে আফরিন আক্তার রিভা (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে প্ররোচনার মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে মান্দা থানায় মামলাটি করেন মারা যাওয়া স্কুলছাত্রীর মা রুমালি আক্তার।

মামলায় স্কুলছাত্রী রিভার বাবা নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাখালী গ্রামের বাসিন্দা আকবর হোসেন (৪২) ও তাঁর দ্বিতীয় স্ত্রী রোজিনা আক্তারকে (৩৫) আসামি করা হয়েছে।

রিভা মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে একটি ভাড়া বাসায় থেকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে নবম শ্রেণিতে লেখাপড়া করছিল। গতকাল শনিবার তার লাশ পাওয়া যায়।

আরও পড়ুনঃ   পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

মামলার বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্ত শেষে পত্নীতলা উপজেলার কাঁটাখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনায় তার মা বাদী হয়ে স্বামী ও সতিনের বিরুদ্ধে থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলার আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

প্রসঙ্গত রিভার বাবা আকবর হোসেন সম্প্রতি রোজিনা আক্তার নামের ওই নারীকে বিয়ে করেন। দুই সপ্তাহ আগে ওই নারীকে এনে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় তোলা হয়। এ নিয়ে পারিবারিক ঝামেলা শুরু হলে গত সোমবার (২১ জুলাই) প্রথম স্ত্রী রুমালি আক্তারকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এ সময় রিভা ও তার ভাই রিয়াদকে মায়ের সঙ্গে যেতে দেওয়া হয়নি। এরপর থেকে স্কুলছাত্রী রিভা ও তার ভাই রিয়াদের ওপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন রোজিনা আক্তার। গত শুক্রবার (২৫ জুলাই) সৎমায়ের হাতে মারধরের শিকার হয় রিভা। এই অবস্থায় গতকাল শনিবার শয়নকক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। রিভা আত্মহত্যার আগে তার বাবা ও সৎমাকে দায়ী করে একটি চিরকুট লিখে যায়। ঘটনার পরপরই আত্মগোপনে যান অভিযুক্ত রোজিনা আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১৪

ভূমিকম্পে কাঁপল দেশ

১৫

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৬

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৭

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৯

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST