২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চালককে মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

শ্রমিকদের অভিযোগ, শনিবার (২৬ জুলাই) রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকদের সঙ্গে রাজশাহীর চালকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করেন রাজশাহীর চালকরা। ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন স্থানীয় চালকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ   স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের ৫ মামলা

তবে বাসমালিকরা জানান, রাজশাহী মহানগরী থেকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গোদাগাড়ীর বালিয়াঘাটা মোড় পর্যন্ত বাস চলাচল করছে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস ছাড়ছে না।

বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ মাঝপথে বাস থেকে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুনঃ   ক্রীড়া মন্ত্রণালয়ে ২০০ কোটি টাকা চাইলো বাফুফে

রাজশাহীর রেলগেট এলাকা থেকে বাসে ওঠা এক যাত্রী বলেন, ‘গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ হলেও বাসওয়ালারা বলছে, গোদাগাড়ী নামিয়ে দেবে। এরপর সেখান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হবে।’

পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম হেলাল বলেন, ‘একটু ঝামেলা হয়েছে ঠিকই, কিন্তু মারামারি বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি সমাধানে কাজ করছি। আশা করছি, দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST