২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে নিয়ামতপুর উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি।

এতে উপজেলার প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-পরিচালক ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৃত্তির অধিকার হয়ে যাক সবার, শিক্ষা হোক সার্বজনীন অধিকার, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয় সাম্য চাই’ লেখা ফেস্টুন ব্যানারসহ বিভিন্ন স্লোগান দেন তারা।

আরও পড়ুনঃ   নাচোল উপজেলায় আসন্ন ১৩ তম জাতীয় নির্বাচনী উপলক্ষে বিএনপির কমিটি গঠন

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান লেলিন, সদস্য সচিব মিজানুর রহমান, ইউনিভার্স এডুকেয়ার এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সামিউল ইসলাম, এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানসহ অনেকে এসময় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন।

আরও পড়ুনঃ   শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। তারা অবিলম্বে এ পরিপত্র প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১০

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১১

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১২

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১৩

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১৪

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৫

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৬

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৭

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৮

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৯

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

২০

Design & Developed by: BD IT HOST