২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক বাইসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। এসময় বাইসাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি শহিদুল ইসলাম রুবেল (৩২) রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকার মৃত রমজান আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক গত ২১ জুলাই সকাল সাড়ে ৯টায় চন্দ্রিমা থানা এলাকার রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের সামনে বাইসাইকেল রেখে ভিতরে যান। কিছু সময় পর এসে দেখেন বাইসাইকেলটি নেই। আশ-পাশ অনেক খোঁজা-খুজিঁ করে না পেয়ে তিনি চন্দ্রিমা থানায় অভিযোগ দাখিল করলে একটি নিয়মিত চুরি মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ   নগরীর বড়কুঠি পদ্মা গার্ডেনে সাঁকো বানিয়ে চাঁদাবাজি, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের মারধর

আরএমপি’র চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে চোরকে গ্রেপ্তার ও বাইসাইকেল উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়।

২৬ জুলাই রাত ১০টায় চন্দ্রিমা থানার এসআই মো: মহিদউদ্দীন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকা থেকে আসামি রুবেলকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যে কাটখালী থানার মাসকাটাদিঘি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চোরাই বাইসাইকেলটি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   পবায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১০

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১১

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১২

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৩

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৬

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৭

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST