২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের “সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)”-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)” স্কিম এর আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

মান্দা উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ্ আলম সেখ, জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, সহকারী পরিদর্শক আসমা সাদিয়া, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, আমইল আমুল্লা মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সোনার প্রমুখ।

আরও পড়ুনঃ   বগুড়া শহরের আলোচিত সন্ত্রাসী ঝুমুর সরকার গ্রেফতার

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST