২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার : দেশ থেকে সকল প্রকার কোটাপ্রথা বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, তা পরবর্তীতে পরিণত হয় স্বৈরাচারী আওয়ামী শাসনের অবসান ঘটানোর এক দফার গণঅভ্যুত্থানে। আন্দোলনের ডাকে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে।

ওই গণজাগরণ ২০২৪ সালের জুলাই মাসে শুরু হয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে আগস্টের ৫ তারিখ। ওই দিন স্বৈরাচারী সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা দেশত্যাগে বাধ্য হন।

গণঅভ্যুত্থানের আগমুহূর্তে ক্ষমতা আঁকড়ে রাখতে গিয়ে সরকার বর্বরোচিত দমন-পীড়নে মেতে ওঠে। নিহত হন প্রায় দুই হাজার ছাত্র, জনতা ও শিশু। আহত হন বিশ হাজারের বেশি। অনেকেই এখনো চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ   খোলা গলায় সমালোচনা করতে পারলে সেটাই গণতন্ত্র: রুহুল কবির রিজভী

গণজাগরণের বিজয় স্মরণে রাজশাহী মহানগর বিএনপির সহযোগিতায় এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট সৈয়দ শাহীন শওকতের সার্বিক তত্ত্বাবধানে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ নানা আয়োজনে উদযাপন করা হয়।

বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় “রোড টু জুলাই” শীর্ষক ভিজ্যুয়াল ও লাইভ ড্রামা শো। এতে ফ্যাসিবাদবিরোধী লড়াই ও শেখ হাসিনা সরকারের পতনের পথচলা তুলে ধরা হয়। অনুষ্ঠানে পরিবেশন করা হয় দেশাত্মবোধক ও রণসংগীত। পাশাপাশি প্রদর্শিত হয় ‘জুলাই-আগস্টের রক্তাক্ত প্রতীকী দেহ’।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে রোডমার্চের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু।

আরও পড়ুনঃ   ‘নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনি বাধা নেই’

এছাড়া উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী জেলার আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র সদস্য সচিব ফায়সাল সরকার ডিকো, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব আরফিন কনক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম এবং মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST