২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে পালাক্রমে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জূলাই) ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর মোল্লাপাড়া এলাকার ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৭), একই ইউনিয়নের তৈয়বপুর হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২২) ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৮)। শুভ ভুক্তভোগীকে ধর্ষণের সময় অভি ও সমির সহায়তা করেছিল বলে দাবি ভুক্তভোগীর।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

পুলিশ জানায়, ৮ম শ্রেণী পড়ুয়া ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভি। সেই সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে শুক্রবার রাতে ইয়ারপুরের শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ডেকে নিয়ে যায়। এসময় সেখানে আগে থেকে অবস্থান করা সমিরসহ অভি তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ভোর ৪ টার দিকে ভুক্তভোগীকে ছেড়ে দিলে সে বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   পদ্মার চরে সন্ত্রাসী হামলায় ৮ কৃষক আহত, গরু লুট করে ভূরিভোজ

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘গণ-ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিক-ভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’ -ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১০

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১১

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১২

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৪

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৫

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৬

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১৮

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১৯

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST