২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

হানিমুনে কোথায় গেলেন মেহজাবীন-রাজীব

অনলাইন ডেস্ক :  চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে এখন সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন এই তারকা দম্পতি। বিয়ের পাঁচ মাস পূর্ণ হয়েছে ইতোমধ্যে। এর মধ্যে বহুবার দেশের বাইরে গেছেন মেহজাবীন; প্রায় সব সফরেই সঙ্গে ছিলেন স্বামী আদনান রাজীব। যদিও সেসব ছিলো কাজের সূত্রে কিংবা অবকাশ যাপনের বিভক্ত আয়োজন।

বিয়ের পর মেহজাবীনের এতসব সফর দেখে অনেক ভক্তই হানিমুনের কথা ভুলে গিয়েছিলেন। আবার কেউ কেউ ধরে নিয়েছিলেন, এই ভ্রমণগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের অঘোষিত হানিমুন। হয়তো আনুষ্ঠানিকভাবে নয়, তবে ছুটির আমেজেই সময় কাটাচ্ছেন তারা।

বিদেশ সফরে গেলে মেহজাবীন সাধারণত নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে থাকেন। বিয়ের পরপরই যোগ দিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে, ঘুরে এসেছেন প্যারিস। মিশরের পিরামিড ঘুরে দেখেছেন রাজীবের সঙ্গে। এরপর কাটিয়েছেন দীর্ঘ সময় কানাডায়। এবার তারা পৌঁছেছেন শিল্প-সংস্কৃতির দেশ ইতালিতে। তবে এবারের সফরটি একটু আলাদা— কারণ, এবার হানিমুন বলেই ঘোষণা করলেন মেহজাবীন নিজে।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘সবসময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, মনে হয়েছে যেন এক স্বপ্ন! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না। তারই কিছু ঝলক শেয়ার করলাম।’

আরও পড়ুনঃ   অন্তরঙ্গ দৃশ্যের সময় নিঃশ্বাস নিতে পারছিলাম না

এই পোস্ট দেখে যেমন ভক্তরা মুগ্ধ হয়েছেন, তেমনি কমেন্টেও ভেসেছে ভালোবাসা আর শুভকামনার বন্যা। কেউ লিখেছেন, ‘সবচেয়ে প্রিয় জুটি।’ আবার মজার করে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আপনাদের হানিমুন এখনো শেষ হলো না?’

উল্লেখ্য, ছোট পর্দায় সফল ক্যারিয়ারের পর এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করছেন মেহজাবীন। ‘প্রিয় মালতী’ সহ বেশ কিছু সিনেমার জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। তবে শুধু পেশাগত দিকেই নয়, ব্যক্তিজীবনেও যেন এখন চলছে তার সোনালি সময়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১০

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১২

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৩

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৪

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৫

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৭

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

১৯

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST