২৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটে শুরু হয়েছে বায়ু শক্তি বিষয়ক তিন দিনব্যাপী কোর্স

অনলাইন ডেস্ক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বায়ু শক্তি বিষয়ক তিন দিনব্যাপী কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ (আইইইএস) আয়োজনে এই শর্ট কোর্সের উদ্বোধন করা হয়। ‘হার্নেসিং দ্যা উইন্ড: এ্যানালিটিক্যাল, নিউমেরিক্যাল অ্যন্ড এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচেস টু উইন্ড এনার্জি’ শীর্ষক এই কোর্সে অংশগ্রহণ করেন ১০৮ জন শিক্ষক, শিক্ষার্থী সহ বায়ু শক্তি নিয়ে কাজ করেন এমন প্রতিনিধিবৃন্দ। প্রথম দুই দিন একাডেমিক প্রশিক্ষণ শেষে কোর্সের তৃতীয় দিন অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে হাতে-কলমে এবিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ   কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

রিসোর্স পার্সন হিসেবে কোর্স পরিচালনা করবেন রুয়েটের পাশাপাশি চীন, অস্ট্রেলিয়া ও সুইডেনের মোট ৭ জন স্বনামধন্য গবেষক। যাদের মধ্যে রয়েছেন, রুয়েটের আইইইএস’র পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, চীনের সিনচিয়াং প্রদেশের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাহাবুব আলম, অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের ড. হারুন চৌধুরী, রুয়েটের আইইইএস’র সহযোগী অধ্যাপক ড. মাহাদী হোসেন মাসুদ, সুইডেনে অবস্থিত লিংকোপিং ইউনিভার্সিটি এন্ড সিমেন্স এনার্জির আনান আশরাবি আনান্নো এবং রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মিম মাশরুর আহমেদ।

আরও পড়ুনঃ   ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি’র (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইএস’র সহযোগী অধ্যাপক ড. মাহাদী হোসেন মাসুদ।

প্রসঙ্গত, কোর্সের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতা ও গ্রুপ ডিসকাসনের সুযোগ রয়েছে। যার মধ্য দিয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে অংশগ্রহণকারীদের। তিন দিনব্যাপী কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১০

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৫

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৭

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৮

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST