২৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ভূমি সেবা ও জটিলতা নিরসনে বিশেষ শুনানি অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনে বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা।

শুনানিতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, লক্ষীতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন।
বিশেষ শুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সকল দপ্তর প্রধান, সুশীল সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গ, ইমাম, গণমাধ্যমকর্মী প্রমুখ।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসক হিসেবে বুলবুলকে চায় নগরবাসী

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে স্থানীয় ভূমি মালিকদের উৎসাহ প্রদান করতে হবে। ভবিষ্যতে ভূমি বিষয়ক জটিলতা নিরসনে, খাজনা দেওয়া ও হোল্ডিং খোলার জন্য এই অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। সর্বস্তরের জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিতে এমন বিশেষ গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ   শার্শায় ইছামতিতে বড়শির টানে ধরা পড়ল ১৬ কেজির পাঙ্গাস

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল নিয়ামতপুর থানা পরিদর্শন করেন।

ভূমি সেবা- জটিলতা নিরসন নিয়ে শুনানি শেষে প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় হুইল চেয়ার ও চার্জার ভ্যান, উপজেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় শুকনা খাদ্য, উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় কৃষি যন্ত্র বিতরণ ও একটি ফলজ বৃক্ষ রোপণ করেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST