২১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত, আহত ৬০

রাজধানীর উত্তরায় সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১৯ জন নিহত ও ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।

আরও পড়ুনঃ   হাফ ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষে অর্ধশতাধিক বাস ভাঙচুর, আহত ৬০

তিনি বলেন, বিমান বিধ্বস্তের পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে যোগ দিয়েছে। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের পর থেকে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেলসহ হাসপাতালগুলোতে নেয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৬৫ জনকে গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি। কারও কারও অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনেকের শরীর ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।

আরও পড়ুনঃ   কার্গো ভিলেজে আগুন : ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া

আজ দুপুর সোয়া ১টার দিকে মাইলস্টোন স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১০

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১১

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১২

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৩

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৫

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৭

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৮

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৯

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

২০

Design & Developed by: BD IT HOST