২১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চোখের মারাত্মক ক্ষতি করতে পারে ফাইজারের কোভিড টিকা

অনলাইন ডেস্ক : ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা চোখের ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বিশেষ করে কর্নিয়া অর্থাৎ চোখের স্বচ্ছ সামনের অংশের ওপর এই টিকার ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

এটি দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকিও তৈরি করতে পারে। গত শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

সংবাদমাধ্যমটি বলছে, তুরস্কের একদল গবেষক ৬৪ জন মানুষের ওপর এই গবেষণা চালান। অংশগ্রহণকারীদের চোখের কর্নিয়ার অভ্যন্তরের স্তর — যাকে এন্ডোথেলিয়াম বলা হয় — তা তারা টিকা নেওয়ার আগে এবং দ্বিতীয় ডোজ নেওয়ার দুই মাস পর পরিমাপ করেন।

গবেষণায় দেখা যায়, দুই ডোজ টিকা নেওয়ার পর কর্নিয়া কিছুটা মোটা হয়ে যায়, চোখের এন্ডোথেলিয়াল কোষের সংখ্যা কমে যায় এবং কোষগুলোর আকারে বৈচিত্র্য বেড়ে যায়— যা সাধারণত চাপ, প্রদাহ বা কোষের মৃত্যু হওয়াকেই ইঙ্গিত করে।

স্বাস্থ্যবান মানুষের চোখে এই পরিবর্তনগুলো তেমন কোনো তাৎক্ষণিক সমস্যা সৃষ্টি না করলেও, যাদের চোখ আগে থেকেই দুর্বল, চোখে অস্ত্রোপচার হয়েছে বা কর্নিয়া প্রতিস্থাপন হয়েছে তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

আরও পড়ুনঃ   ইরানে ভয়াবহ বিক্ষোভ, উচ্চ সতর্কতা জারি ইসরায়েলে

গবেষণাটি জানায়, কর্নিয়ার গড় পুরুত্ব ৫২৮ মাইক্রোমিটার থেকে বেড়ে ৫৪২ মাইক্রোমিটারে পৌঁছায়— যা প্রায় ২ শতাংশ বৃদ্ধি। এটি খুব বড় পরিবর্তন না হলেও দীর্ঘস্থায়ী হলে কর্নিয়ার স্বচ্ছতা কমে যেতে পারে, ফলে দেখা ঝাপসা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এছাড়াও দেখা যায়, কর্নিয়ার স্বচ্ছতা ধরে রাখার জন্য দায়ী এন্ডোথেলিয়াল কোষের গড় সংখ্যা কমে প্রতি বর্গমিলিমিটারে ২ হাজার ৫৯৭ থেকে ২ হাজার ৩৭৮ কোষে নেমে আসে, যা প্রায় ৮ শতাংশ হ্রাস। যদিও এই সংখ্যা এখনো নিরাপদ সীমার মধ্যে রয়েছে, তবে যাদের কোষ সংখ্যা আগে থেকেই কম, তাদের জন্য এটি চিন্তার কারণ হতে পারে।

সাধারণত এন্ডোথেলিয়াল কোষগুলো ছয়কোনা (হেক্সাগোনাল) হয়ে ঘনভাবে লেগে থাকে। গবেষণায় দেখা যায়, টিকা নেওয়ার পর এই ছয়কোনা কোষের অনুপাত ৫০ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে নেমে আসে। কোষগুলোর আকারে পার্থক্য নির্দেশকারী কোইফিসিয়েন্ট অব ভ্যারিয়েশন ৩৯ থেকে বেড়ে ৪২ হয়, যা কোষগুলোর মধ্যে অস্বাভাবিকতার বিষয়টি ইঙ্গিত করে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন

গবেষকরা বলেন, এই ধরনের পরিবর্তন ইঙ্গিত দেয় যে কোষগুলো কোনো ধরনের চাপ বা প্রদাহের প্রতিক্রিয়া দেখাচ্ছে। যদিও এ মুহূর্তে দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা দেখা যায়নি, তবে দীর্ঘমেয়াদে এটি প্রভাব ফেলতে পারে কিনা, তা জানতে আরও গবেষণা দরকার।

ডেইলি মেইল বলছে, গবেষণায় অংশ নেওয়া প্রত্যেকের চোখে টিকা নেওয়ার আগে এবং পরে সিরিয়াস কর্নিয়াল টোপোগ্রাফি এবং তোমে ইএম-৪০০০ স্পেকুলার মাইক্রোস্কোপি যন্ত্র দিয়ে কর্নিয়ার পুরুত্ব, কোষের গঠন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চোখের দৃষ্টি, চোখের চাপ ও সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।

গবেষকরা অবশ্য এখনই টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছেন না। তবে যাদের চোখে আগে থেকেই সমস্যা আছে, তাদের জন্য কর্নিয়ার অবস্থা নজরদারির আওতায় রাখার পরামর্শ দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১২

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৪

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৫

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৭

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৮

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৯

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

২০

Design & Developed by: BD IT HOST