২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বুবলীর সঙ্গে জীবনের ‘কেমিস্ট্রি’

অনলাইন ডেস্ক : সিনেমার নায়িকা শবনম বুবলী। পর্দায় বহু গানেই কোমর দুলাতে দেখা গেছে তাকে। তবে এবার সিনেমার বাইরে, একেবারে নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তিনি।

‘ময়না’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে প্রথমবার নাচলেন বুবলী। যেখানে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে বিশাল আয়োজনে শুটিং হয়েছে ময়নার। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যা মুক্তি পাবে ২৪ জুলাই।

ময়না শিরোনামের গানটি গেয়েছেন জাতীয় পুরস্কার পাওয়া সংগীতশিল্পী কোনাল। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার।

গানচিল এর আগে ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ এবং ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো মজার, নাচের ছন্দে ভরা গান উপহার দিয়ে আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায় এবার ‘ময়না’ গানকেও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠাটি যা আগামী ২৪ জুলাইয়ের ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে।

গানটি প্রসঙ্গে নায়িকা বলেন, বলতে পারেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারে একেবারেই নতুন অভিজ্ঞতা। আসিফ ভাইয়ের লেখায় কোনাল আপু গানটি গেয়েছেন। গানটি এতোটাই পার্টি মুডের যে গানটা একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। পুরোপুরি নাচের গান। মনে হয়েছে, স্টেজে সব সময় যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত। সে হিসেবে করেই সিনেমার বাইরে হলেও গানটিতে পারফর্ম করা।

আরও পড়ুনঃ   নো মেকআপ লুকে নুসরাত ফারিয়া

গানটির গীতিকার আসিফ ইকবাল ববুবলীর একটি ছবি সামাজিক যোগাযোযোগ মাধ্যমে শেয়ার করে লেখেন, ‘বুবলী আসছে ময়না হয়ে/ ময়না নাচবে, ময়না নাচাবে।’ এর আগে ১৬ জুলাই নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের ছবি শেয়ার করে গানটির ইঙ্গিত দিয়েছিলেন, লিখেছেন, ‘জীবন কি আসলে বদলায়?’ ছবির ওপর লেখা ছিল, ‘আগুন লাগাইয়া বুকে কই পালালি’।

গানটিতে পারফর্ম করা দারুণ ও নতুন অভিজ্ঞতার বলে জানালেন শরাফ আহমেদ জীবনও। তিনি বললেন, ‘বুবলী একজন অসাধারণ অভিনেত্রী। সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন সে। তার সঙ্গে এভাবে একটি নাচের গানে পারফর্ম করাটা সত্যিই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতার। এই অভিজ্ঞতা অর্জনের জন্যেই আমিও এতে কাজ করতে রাজি হয়েছি। আমার মনে হয়েছে এমন একটি কাজের সঙ্গে থাকতে পারলে মন্দ হয় না। তাই গানটিতে কাজের প্রস্তাব এলেই রাজি হই। গানটি যেমন নাচের তেমনই মজারও। আমার বিশ্বাস প্রকাশের পর দর্শকরাও আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই কথা বলবেন।’

আরও পড়ুনঃ   আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে, বন্ধুত্ব থাকবে : মাহি

গানটি নিয়ে কণ্ঠশিল্পী কোনাল বলেন, আসিফ ভাইয়ের যে ধরণের গান লেখেন ময়না তার চেয়ে ভিন্ন ধরণের গান। তার লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’ গেয়েছি আমি। সেগুলো পুরোপুরি সিয়াস রোমান্টিক গান। এবার ময়না গানটি একদিন আমাকে শুনিয়ে বললেন গাইতে। দারুণ পার্টি সং। বিনাবাক্যে রাজি হয়ে গেলাম। দারুণ নাচের গান। বুবলী এতে পারফর্ম করলেন। এটা আরও দারুণ সমন্বয়।

গানটির ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘চেষ্টা করেছি মজার ও নাচের একটি ভিডিও বানাতে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST