২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘এখানে স্থায়ী হয়ে গেলে অবাক হবেন না’-মেহজাবীন

অনলাইন ডেস্ক : ছোট পর্দার পর এখন বড় পর্দারও দাপুটে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই সঙ্গে ক্যারিয়ারের সেরা মুহূর্তও কাটছে তার। সম্প্রতি নিজের ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়াও দেশে নানা ব্যস্ততা কাটানোর পর এখন অভিনেত্রী রয়েছেন ছুটির মেজাজে; সময় কাটাচ্ছেন সুদূর কানাডায়।

সাধারণত চোখ ধাঁধানো রূপসজ্জা, স্টাইলের জুড়ি নেই মেহজাবীনের। এবারও তার ব্যতিক্রম ঘটল না; নজর আটকালো অভিনেত্রীর একগুচ্ছ দৃষ্টিনন্দন ছবিতে। যেখানে মেহজাবীনকে দেখা যায় চোখ জুড়ানো এক সুন্দর ল্যাভেন্ডার ফুলের বাগানে।

আরও পড়ুনঃ   সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

শুক্রবার সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। কানাডার ল্যাভাল শহরের বিখ্যাত মেইজন ল্যাভান্ডে অর্থাৎ সেই ল্যাভেন্ডারের বাগান থেকে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। স্থানটি যে তার বড্ড মনে ধরেছে, তা আর বুঝতে বাকি নেই; সে কথা আবার জানিয়ে দেন অভিনেত্রী নিজেই।

ছবিগুলো শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কমেন্টে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন— কেউ বলেছেন, ‘ল্যাভেন্ডার কুইন’।

আরও পড়ুনঃ   ২০২৪ সালে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন মালাইকা

এখন প্রায়ই দেশের বাইরে সময় কাটান মেহজাবীন। সে সুবাদে কিছু ফটোশুটেও দেখা মেলে তাকে, আর ভালোবাসায় ভরিয়ে দেন তার অনুরাগীরা। কাজের ক্ষেত্রে- এখন অনেকটা ফ্রি ই থাকেন এই অভিনেত্রী। কারণ তিনি জানিয়েছে, মানসম্পন্ন চিত্রনাট্য ছাড়া আর কাজ করবেন না এখন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST