১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএল খেলার সুবিধা কাজে লাগাতে চান পাকিস্তানি ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই খেলে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা। শহিদ আফ্রিদি, শোয়েব মালিক থেকে শুরু করে হালের সাইম আইয়ুব-আবরার আহমেদদেরও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দেখা গেছে। যে কারণে বাংলাদেশের কন্ডিশনসহ সবকিছুই পরিচিত পাক ক্রিকেটারদের। বিপিএলে খেলার অভিজ্ঞতা তারা টাইগারদের বিপক্ষে এবারের সিরিজেও কাজে লাগাতে চান।

বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। আগামীকাল (রোববার) থেকে শুরু হবে এই লড়াই। তার আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে সফরকারী অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘এটা (বিপিএল খেলার অভিজ্ঞতা) অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে, তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছে, পরিকল্পনাও জানিয়েছে।’

আরও পড়ুনঃ   রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ১১ প্রকল্পের অনুমোদন, ব্যয় ৯৩৬১ কোটি টাকা

টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচই হবে মিরপুরে। এখানকার উইকেট কেমন হবে তা সরাসরি না বললেও একেবারেই অচেনা হবে পাকিস্তানের জন্য। এ ছাড়া উপমহাদেশের কন্ডিশনেও কিছু সাদৃশ্য আছে। এ নিয়ে সালমান বলেন, ‘অবশ্যই কন্ডিশনের তো বড় ভূমিকা আছেই। তবে কন্ডিশন যেমনই হোক এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যেখানেই যান না কেন, হোক বিশ্বের যেকোনো দেশে, শুধু মিরপুরে না, কন্ডিশন অবশ্যই (দুই দলের) লড়াইয়ে বড় ভূমিকা পালন করবে।’

সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতিতেও সন্তুষ্ট পাকিস্তান অধিনায়ক, ‘আমরা খেলায় পরিবর্তন আনতে চাই। দেখতে হবে এখানকার কন্ডিশন কেমন এবং সে অনুযায়ী আমরা খেলতে পারছি কি না। আমাদের কন্ডিশন অনুযায়ী খেলতে হবে। ব্যাট হাতে লক্ষ্য থাকবে বড় রান করা, বল হাতে তাদের দ্রুত আটকানো। আমরা করাচিতে ক্যাম্প করেছি, ভালো প্রস্তুতির চেষ্টা করেছি। আমরা খুব ভালোভাবে প্রস্তুত। নিশ্চিত করতে চেয়েছি আমরা যেন পরিস্থিতি অনুযায়ী প্র্যাকটিস করে নিতে পারি।’

আরও পড়ুনঃ   ইন্টারনেট বন্ধ নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছেন পলক

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল। সাম্প্রতিক সময়ে অবশ্য তাদের ছাড়াই টি-টোয়েন্টি খেলছে দলটি, বিশ্বকাপের আগে তারা তরুণনির্ভর দল গড়তে চায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

১০

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১১

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১২

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

১৩

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১৪

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১৫

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৬

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৭

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৮

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৯

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST