১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসতে ভারতকে চাপ দিচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক : পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এসিসির এই সভা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনে সাড়া দেননি এসিসি সভাপতি মহসিন নাকভি। এ কারণে এসিসির এজিএম বয়কটের হুমকি দিয়েছে বিসিসিআই।

চলতি বছরের এশিয়া কাপের আয়োজন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু সেখানে খেলতে যেতে রাজি নয় পাকিস্তান। এই সমস্যার কারণে এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা সেপ্টেম্বরে হতে পারে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এসিসির বার্ষিক সভায়।

আরও পড়ুনঃ   জুলাই থেকে ইন্টারনেটের দাম কমবে ২০ শতাংশ

ঢাকায় এসিসির বার্ষিক সভা হলে সেখানে পাকিস্তান সুবিধা পাবে বলে ধারণা ভারতের। সে কারণেই তারা ঢাকা থেকে এই সভা সরিয়ে নিতে চায়। এমনকি ঢাকায় সভা করার বিপক্ষে অবস্থান নিতে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ডকেও রাজি করিয়েছে ভারত। তবে এসব বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিসিসিআইয়ের একটি সূত্র দেশটির গণমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘ঢাকায় সভা হলে এশিয়া কাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত আসা সম্ভব নয়। এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগের চেষ্টা করছেন। আমরা সভার স্থান পরিবর্তনের অনুরোধ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। ঢাকা সভা হলে বিসিসিআই সব প্রস্তাব বর্জন করবে।’

আরও পড়ুনঃ   তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব দলকেই সেখানে মত দিতে হবে। অর্থাৎ এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ভারত-শ্রীলঙ্কার মতো দেশের প্রতিনিধি থাকতেই হবে। তাই এসব দেশ এই এজিএম বয়কট করলে সভার ভবিষ্যত ও কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST