১৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

এমটিএফই প্রতারণা : আসামি রেজা দুই দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক : মেটা ভার্স ফরেন একচেঞ্জ বা এমটিএফই অ্যাপের মাধ্যমে এমএলএম ব্যবসার নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রেজা ওরফে মহসীন নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ এপ্রিল) আদালতে নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ সাফায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক মো. ছায়েদুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ   বিশ্ব মানচিত্রে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে : দুলু

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করতেন। এরপর চাকরি হারিয়ে দিশেহারা ও হতাশাগ্রস্ত অবস্থায় আসামির সঙ্গে ২০২০ সালে পরিচিত হন। পরবর্তী সময়ে আসামি বাদীকে এমটিএফই অ্যাপ সম্পর্কে অবগত করেন এবং বিনিয়োগ করতে উৎসাহ দেন। আসামির কথায় বিশ্বাস করে মাসিক মুনাফা পাওয়ার আশায় প্রথমে প্রায় ৬০ হাজার টাকা বিনিয়োগ করেন। প্রথম দিকে মাসিক মুনাফাও দেওয়া শুরু করে অ্যাপ সংশ্লিষ্ট ব্যাক্তিরা। আসামি কয়েকজনকে সঙ্গে নিয়ে বাদীকে আরও বিনিয়োগ করতে উৎসাহ দেন। এরপর বাদী তার জমি-জমা বিক্রি করে প্রায় ১৩ লাখ টাকা বিনিয়োগ করেন। এরপর কিছুদিন বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ পান তিনি।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে শশুরের হাতে পুত্রবধূ ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

২০২৩ সালের ২ আগস্ট হঠাৎ করে অ্যাপে লগ্নি করা টাকা ও মুনাফা উত্তোলন বন্ধ হয়ে। আসামিরা জানান অ্যাপ আপডেটের কাজ চলছে, ভয়ের কিছু নেই। একই বছরের ১৭ আগস্ট অ্যাপে লগইন করে তিনি তার ব্যালেন্স শূন্য টাকা দেখতে পান। পরবর্তী সময়ে আসামিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি এবং জানতে পারেন আসামিরা প্রতারণার আশ্রয় নিয়ে এসব কাজ করেছেন।

এ ঘটনায় আবুল কাশেম নামের এক এমটিএফই গ্রাহক বাদী হয়ে নিউমার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST