১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘শাকিব খানের সাথে আমার কী সম্পর্ক, সেটা তাকেই জিজ্ঞেস করুন’

অনলাইন ডেস্ক : ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে কয়েকদিন ধরে ফের আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ইদানিং সামাজিক মাধ্যমে শাকিব খানকে নিয়ে প্রায়ই পোস্ট করতে দেখা যায় তাকে; দেখা যায় একফ্রেমে এমনকী সেলফিতেও।

মাস কয়েক আগে শাকিব খানের সঙ্গে ফ্লাইট থেকে একটি ছবি তুলে বেশ আলোচনার জন্ম দেন মিষ্টি জান্নাত। সে সময় ক্যাপশনে লিখেছিলেন, ‘লাভ লাভ’। এরপরই নেটিজেনরা শুরু করেন আলোচনার ঝড়, দুইয়ে দুইয়ে চারও মেলান অনেকে।

কিন্তু এখানেই থেমে থাকেনি। মিষ্টি জান্নাত ও শাকিবের রসায়ন নিয়ে মুখে কুলুপ আঁটেন নায়িকা। এরপর শোনা যায়, শাকিবকে ফ্লাইটে পেয়ে নিজ থেকে গিয়ে সেলফি তোলেন; যাকে এই মিষ্টি জান্নাতের স্টান্টবাজি হিসেবে অভিহিত করেন শাকিব ভক্তরা।

এরপর ফের শাকিব খানকে নিয়ে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিবের সঙ্গে পুরোনো একটি ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত লেখেন, ‘ভালো থাকবেন, প্রথম আমি।’ ফলে নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা; শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি, বারবার কেন; তার সঙ্গে কীসের সম্পর্ক— ওঠে প্রশ্ন।

গণমাধ্যম থেকে সম্প্রতি এমনই প্রশ্নের মুখোমুখি হন মিষ্টি জান্নাত। তারই একটি অংশ ভাইরাল সামাজিক মাধ্যমে। সেখানে মিষ্টি জান্নাতকে শাকিব খান প্রসঙ্গে নানা কথা বলতে শোনা যায়। জানান, এসব প্রশ্ন তাকে করে লাভ নেই, বরং শাকিবকেই করা হোক।

আরও পড়ুনঃ   কোয়েল মল্লিককে এবার দেখা যাবে সিরিয়ালে

মিষ্টি জান্নাত বলেন, ‘আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না; শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যদি প্রশ্ন থাকে, আমি সবাইকে পরিস্কার করতে চাই, যে শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন; সে তো প্রেস মিটে যায়। কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারছেন না? তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন?’

এদিকে বলে রাখা ভালো, গত বছর শাকিব খানের তৃতীয় বিয়ের যখন গুঞ্জন ওঠে, তখন শোনা যায়, পাত্রী হিসেবে ডাক্তার বেছে নিয়েছে শাকিবের পরিবার। সে থেকে গুঞ্জন, হয়তোবা মিষ্টি জান্নাতই সেই পাত্রী। কারণ, অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক। এ নিয়ে মিষ্টি জান্নাতকে প্রশ্নও ছোঁড়া হয়, তখন নায়িকা বলেছিলেন- ‘হলেও হতে পারে, দেখা যাক।’

এবারও একই প্রশ্নের সম্মুখীন হন মিষ্টি জান্নাত। শাকিবের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন কি না, জবাবে নায়িকা বলেন, ‘এই জায়গাটা পরিস্কার করতে পারছি না; তাহলে তো সাসপেন্সটাই থাকবে না। আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকতে হয়, রাখতে চাই, এটাই।’

আরও পড়ুনঃ   মা হচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

মিডিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করে মিষ্টি জান্নাত বলেন, ‘আর আমি আসলে বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ একটা কথা বলি, আর এক একটা অ্যাঙ্গেল এ নিউজ করে; এগুলো খুবই বিব্রতকর। ব্যাপারটি হচ্ছে যে, সবই ঠিক আছে। কিন্তু এমন এমন ক্যাপশন দেয়; আমি অতকিছু বলতে চাচ্ছি না। শুধু কম বলতে চাই, ক্যাপশন কম হোক।’

ফের শাকিব খান প্রসঙ্গে ফিরে এসে নায়িকা বলেন, ‘শাকিব খানকে নিয়ে যাই বলি, কেউ বলবে রিকোয়েস্ট করে বলেছি। আবার যদি বলি, গুড রিলেশন, তখন জিজ্ঞেস করবে, সে কি আমার বয়ফ্রেন্ড কি না, আমি যদি বলি ফ্রেন্ড, তখন জিজ্ঞাসা করবে আপনার চেয়ে তার ডাবল বয়সের কেন- অনেক সময় অনেক কিছু বলে। তাই শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ দিয়ে অভিনয়ে নাম লেখানো মিষ্টি জান্নাত নিয়মিতই কাজ করেছেন চলচ্চিত্রে। পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST