১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা

হেলাল উদ্দীন, বাগমারা : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আয়োজিত গ্রাফিতি প্রতিযোগিতা রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই প্রতিাযোগিতার আয়োজন করা হয়। সকালে ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিরা জুলাই গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্র রং তুলিতে তুলে ধরে।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে চূড়ান্ত ভাবে তিনটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা নির্বাচিত করা হয়।

আরও পড়ুনঃ   নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনসুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক জসিম উদ্দিন, বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক এম এ রকিব, ভবানীগঞ্জ ফাযিল মাদ্রাসা শিক্ষক জাবের আলী প্রমুখ। উপজেলার ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় এবং চাঁনপাড়া আর্দশ বালিকা উচ্চবিদ্যালয়ের চারজন করে শিক্ষার্থীকে নির্বাচিত করে জেলায় নামের তালিকা পাঠানো হয়। বিজয়ী প্রতিযোগিতারা জেলা পর্যায়ে অংশ নিবে।

আরও পড়ুনঃ   আজ সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি

প্রতিযোগিতার বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, সরকার জুলাই পুনর্জাগরণ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতার আয়োজন করেছে। জুলাই চেতনা ধরে রাখতে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST