১৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

লালপুরে বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ঢাকা-রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছন থেকে সব বগি খুলে বগি রেখে প্রায় ৪০০ গজ সামনে চলে যায়। ঘটনার আধা ঘণ্টা পর ইঞ্জিনটি পুশ ব্যাক করে পুনরায় বগির সঙ্গে সংযুক্ত করে ট্রেনটি আবার রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। বেলা ১১টার দিকে আজিমনগর স্টেশন অতিক্রমকালে সংযোগ হুক খুলে গেলে ইঞ্জিনটি বগি বিচ্ছিন্ন করে সামনে এগিয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর সাড়ে ১১টার দিকে ট্রেনটি আবারও রাজশাহীর উদ্দেশে যাত্রা করে। ট্রেনের যাত্রী শিক্ষার্থী মুক্তাদির আলম বলেন, ‘আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বগি থেমে যায়। পরে দেখি ইঞ্জিন বগি রেখে চলে গেছে। কিছুক্ষণ পর আবার ইঞ্জিন এসে বগি নিয়ে রাজশাহী উদ্দেশে যাত্রা শুরু করে। তখন সাময়িক সময়ের জন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।’ প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে বগি খুলে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিনটি বগি থেকে প্রায় ৪০০ গজ দূরে চলে যায়। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে এসে আবার বগি নিয়ে রাজশাহীর দিকে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশনমাস্টার জীবন বৈরাগী বলেন, ‘আজ সোমবার সকাল ১০টা ৫৭ মিনিটে আজিমনগর রেলওয়ে স্টেশন ভবন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন পাটিং হয়ে যায়। পরে সাড়ে ১১টার দিকে ওই ইঞ্জিন এসে বগি লাগিয়ে আবার রাজশাহী অভিমুখে যাত্রা শুরু করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

১০

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

১১

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

১২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

১৩

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

১৪

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৮

অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী’র শুভ উদ্বোধন

১৯

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST