১৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

“মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত” : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজনই বলে দেয় বিয়ে করাটা কত কঠিন হয়ে গেছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে করাটা সহজ করা উচিত।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তর এ অনুষ্ঠান আয়োজন করে।

বিভাগীয় কমিশনার বলেন, এখন প্রায় সবারই একটা করে সন্তান হচ্ছে। দুইটা মানুষের একটা সন্তান, এটা অনেকটাই কম। এটাকে বাড়ানো উচিত।

আরও পড়ুনঃ   তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করে আজিম আহমেদ বলেন, কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল এবং পরিবেশ বিষয়ে ক্লাব করতে হবে। ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, জ্ঞান আহরণ করবে এবং জনস্বার্থে কাজ করবে।

এসময় তিনি সন্তানদের ন্যায্যতা ও সম্ভাবনা শেখানোর পরামর্শ দেন। বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক।

আরও পড়ুনঃ   বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

অনুষ্ঠান শেষে বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ ৪জন কর্মী ও ৬টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে ৪জন কর্মী ও ৫টি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে ২জন কর্মীকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST