১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ে না করেই সন্তানের মা হতে চান শ্রুতি

অনলাইন ডেস্ক : বিয়ে না করেই মা হতে চান দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এমন ইচ্ছার কথা জানান তিনি।

শ্রুতি বলেন, ‘বিয়ের ধারণাটি আমার কাছে খুবই ভয়ের।’ যদিও আনুগত্য ও প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসী, তবে সম্পর্ককে কাগজের একটি টুকরোর মাধ্যমে আইনি স্বীকৃতি দেওয়াটা অস্বস্তিকর মনে করেন তিনি।

তবে বিয়ে নিয়ে দ্বিধা থাকলেও, মা হতে চান শ্রুতি। তিনি মনে করেন, সন্তানের যথাযথ লালন-পালনের জন্য দুই অভিভাবকের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তবে ভবিষ্যতে মাতৃত্বের স্বাদ নিতে দত্তক নেওয়ার কথাও বিবেচনা করছেন অভিনেত্রী।

দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। বলিউডে অভিনয় করলেও সাফল্য সেভাবে না পেলেও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার আলাদা জনপ্রিয়তা রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা রাখঢাক না রাখা এই অভিনেত্রী বলেন, ‘যখন কোনও সম্পর্কে জড়াই, তখন সর্বস্ব দেই। আর যখন সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসি, তখন অনেক দূরে চলে যাই। আমাদের সবার জীবনেই এমন প্রাক্তন থাকে। তবে আমি কোনও অনুশোচনা ছাড়াই সেই অধ্যায় থেকে বেরিয়ে আসি।’

আরও পড়ুনঃ   তারা সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ : পূর্ণিমা

শ্রুতি আরও বলেন, ‘অনেকেই খোঁচা মেরে জিজ্ঞাসা করে, এটা কত নম্বর প্রেমিক? অন্যদের কাছে এটা সংখ্যা হতে পারে, কিন্তু আমার কাছে এই সংখ্যা বিচ্ছেদের যন্ত্রণার কথা মনে করিয়ে দেয়। আমি মা-বাবাকে বা কাউকেই এই ব্যাপারে দোষ দেই না। সব ধারণা বদলে ফেলা সম্ভব নয়। তাই এগুলো এখন আর খারাপ লাগে না। তবে মানুষ হিসেবে কিছুটা কষ্ট পাই, আবার নিজেকে সামলে নিই।’

আরও পড়ুনঃ   নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানান, ‘অনেক সময় নিজের অজান্তেই অনেককে আঘাত দিয়ে ফেলেছি। তবে যাঁরা খুব কাছের মানুষ, তাঁদের কাছে ক্ষমা চাইতে আমার কোনো সমস্যা নেই। বাকিদের জন্য কোনো আফসোস নেই।’

এর আগে রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন শ্রুতি। ছবিটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। প্রেম, বিচ্ছেদ কিংবা বোল্ড ফটোশুট— সবেতেই খোলামেলা থাকতে পছন্দ করেন শ্রুতি হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST