১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আগে সংস্কার পরে নির্বাচন -এ কথা শুনতে চাই না: ড. মঈন খান

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগে সংস্কার-বিচার পরে নির্বাচন-গণতন্ত্র এমন কথা আজকে অন্তর্বিকালীন সরকারের কাছে শুনতে চাইনা। শনিবার দুপুরে রাজশাহী ভূবন মোহন পার্কে বিএনপির সদস্য ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘‘আমরা জানি এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে। কিন্তু সংস্কার আর বিচার দুইটোই চলমান প্রক্রিয়া। এটা এ রকম নয় আমরা সংস্কার করে দিলাম সব সংস্কার হয়ে গেল। আমরা বিচার করে দিলাম সব ন্যায় বিচার হয়ে গেল। সংস্কার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এরকম নয়। বিগত স্বৈরাচার সরকার বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র; সেটা ছিল ভূয়া কথা। কাজেই আজকে কারও মুখে এটা শুনতে চাইনা যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে পরে নির্বাচন হবে। এই কথা আজকে আমরা অন্তরবর্তিকালিন সরকারের কাছে শুনতে চাই না।

আরও পড়ুনঃ   আইন অঙ্গনের উজ্জল নক্ষত্র ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেশের মানুষ যে দায়িত্ব অর্ন্তবর্তিকালিন সরকারকে দিয়েছে, দেশের মানুষ আপনাদের উপর আস্তা রেখেছে। যত দ্রুত সম্ভাব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে তাদের হাতে ফিরিয়ে দিন। বিগত ১৬ বছর তরুণ সমাজ, প্রবীণ সমাজ ভোট দিতে পারেনি। এমনকি ২০০৮ সালের নির্বাচনও একটি ষড়যন্ত্রের মাধ্যমে সংঘটিত হয়েছিল। আজকে বাংলাদেশের তরুণ সমাজ, প্রবীন সমাজ ভোট দেওয়ার জন্য উন্মখ হয়ে আছে।

শৃংখলার সঙ্গে সকাল দায়িত্ব পালন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে ড. আব্দুল মঈন খান বলেন, আমরা শৃংখলভাবে একটি পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করবো যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। আমরা ১৭ বছর ধর্য্য রেখেছি। আমরা আগামী কয়েক মাস ধর্য্য রাখবো। আমরা নিয়মের বাইরে যাবনা; আমরা শৃংখলার বাইরে যাবনা, আমরা জোর করে কারও উপর কিছু চাপিয়ে দিবননা। কেন না সেটি গণতন্ত্র নয় সেটি স্বৈরাচার।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০

সদস্য ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST