১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের আগেই ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার বিষয়ে যা বললেন নেহা ধুপিয়া

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদীর প্রেম, বিয়ে আর সন্তান নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। ২০১৮ সালের ১০ মে তারা যখন হঠাৎ করে বিয়ে করেন, তখন থেকেই গুঞ্জন শুরু হয়—এত তড়িঘড়ি কেন এই আয়োজন?

সেই গুঞ্জন আরও তীব্র হয় যখন বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের প্রথম সন্তান মেহরের জন্ম হয়। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন নেহা? এই বিতর্ক নিয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী।

তবে সম্প্রতি নেহা নিজেই ফাঁস করলেন সেই গোপন খবর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া জানিয়েছেন, বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। আর এই খবরটি প্রথম জেনেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু সোহা আলি খান।

আরও পড়ুনঃ   নির্বাচন কমিশনারের আশ্বাসে রাবিতে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

নেহা বলেন, ‘আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ওরাই (সোহা আলি খান ও কুণাল খেমু) প্রথম জানতে পারে। আমরা সবাই একবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। হঠাৎই আমি কুণাল খেমুর গায়ে অচৈতন্য হয়ে পড়ি। পরের দিন সকালে আবার ওদের সঙ্গে দেখা হয়। তখনই ওদের জানাই যে আমি অন্তঃসত্ত্বা।’

নেহা-সোহার বন্ধুত্ব বহু বছরের। তাই এই সংবেদনশীল খবরটি তিনি সোহার সঙ্গেই ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেছিলেন। নেহা আরও জানান, সেই সময় তিনি সোহাকে বলেছিলেন, ‘আমাদের তো এখনো বিয়ে হয়নি। কিছুদিন হলো সম্পর্কে আমরা। যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এই খবর কাছের বন্ধুদের সঙ্গেই ভাগ করে নেওয়া সহজ। বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলো বলা যায়।’

আরও পড়ুনঃ   যে কারণে এখনও অবিবাহিত অভিনেত্রী পায়েল

তবে, এত গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও নিজের বিয়েতে সোহাকে আমন্ত্রণ জানাননি নেহা। এর কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আসলে সেই সময়ে খুব ব্যস্ততা ছিল। আর আমি অন্তঃসত্ত্বা ছিলাম বলে এক ধরনের হইচই ছিল।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ মে নেহা ও অঙ্গদের বিয়ে হয়। সেই বিয়েতে মাত্র ৩০-৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। একই বছর তাদের প্রথম কন্যা মেহরের জন্ম হয় এবং ২০২১ সালে জন্ম নেয় তাদের পুত্র গুরিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST