১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

লঙ্কানদের ৯-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পরিষ্কার ফেভারিট হিসেবে খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। আগেরদিন প্রতিপক্ষ তিন দলই তাদের সমীহ করার কথা জানিয়েছিল। আজ (শুক্রবার) টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সেই প্রমাণ মিলেছে কিংস অ্যারেনায়। শ্রীলঙ্কান মেয়েদের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষপর্যন্ত আফিদা খন্দকারের দল তাদের ৯-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের উদ্বোধনী হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব আগেই ছিল। কিছুদিন আগেই তারা নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করে। সেই সিনিয়র দলের আটজন অ-২০ দলেও রয়েছেন। ফলে স্বাগতিক বাংলাদেশের বয়সভিত্তিক সাফে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানো স্বাভাবিকই।

আরও পড়ুনঃ   এমবাপেকে ছাড়াই দল ঘোষণা করল ফ্রান্স

লঙ্কানদের বিপক্ষে সাগরিকার হ্যাটট্রিক, মুনকি আক্তারের জোড়া গোল এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি করে গোল করেছেন। ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ে শ্রীলঙ্কা এক গোল পরিশোধ করে।

মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের আটজনকেই এই ম্যাচের একাদশে রাখেন কোচ পিটার বাটলার। লঙ্কানরা বাংলাদেশের আক্রমণ সামলাতেই বেশি ব্যস্ত ছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ৩৭ মিনিটে সিনহা জাহান শিখার ক্রস আটকাতে এগিয়ে আসেন থারুশিকা। বল তার পায়ের ফাঁক দিয়ে চলে যায় সাগরিকার কাছে। গোল করতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ   ৪ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশ

বিরতির পর অধিনায়ক আফিদা খন্দকারসহ তিনজনকে উঠিয়ে নেন কোচ বাটলার। এতে অবশ্য বাংলাদেশের খেলার ধার কমেনি মোটেও। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার কাটব্যাকে গোলমুখে আনমার্কড থাকা মুনকি গোল করেন। ৫০ মিনিটে বাঁ দিক থেকে আসা ক্রস দারুণ প্লেসিং শটে জালে জড়ান শিখা। তিন মিনিট পর একক প্রচেষ্টায় এগিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা।

পাঁচ মিনিট পর পূজার কাট ব্যাকে প্লেসিং শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে রুপা বাংলাদেশের হয়ে অষ্টম গোল করেন। ইনজুরি সময়ে শ্রীলঙ্কার লালিয়ান এক গোল শোধ দেন। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে বাংলাদেশের হয়ে শেষ গোলটি করেন শান্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST