৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় আর নেই বিল গেটস

অনলাইন ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস আর বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গণনায় দেখা গেছে— বিল গেটসের মোট সম্পদ ১৭ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১২ হাজার ৪০০ কোটি ডলারে নেমেছে। অর্থাৎ তার মোট সম্পদ কমেছে ৫ হাজার ১০০ কোটি ডলার।

ব্লুমবার্গের হিসেব অনুযায়ী, বর্তমানে বৈশ্বিক ধনী ব্যক্তিদের তালিকায় ১২তম স্থানে আছেন বিল গেটস।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স বিশ্বের ১২ জন ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা ব্যক্তিরা হলেন—

১. ইলন মাস্ক (মোট সম্পদের পরিমাণ ৩৬ হাজার ১০০ কোটি ডলার)

২. মার্ক জুকারবার্গ (মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ৪০০ কোটি ডলার)

৩. ল্যারি এলিসন (মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ৩০০ কোটি ডলার)

৪. জেফ বেজোস (মোট সম্পদের পরিমাণ ২৪ হাজার ৪০০ কোটি ডলার)

আরও পড়ুনঃ   ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত

৫. স্টিভ বালমার (মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ২০০ কোটি ডলার)

৬. ল্যারি পেইজ (মোট সম্পদের পরিমাণ ১৬ হাজার ৩০০ কোটি ডলার)

৭. বেরনার্ড আর্নল্ট (মোট সম্পদের পরিমাণ ১৬ হাজার ১০০ কোটি ডলার)

৮. সের্গেই ব্রেইন (মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৪০০ কোটি ডলার)

৯. ওয়ারেন বাফেট (মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার)

১০. জেনসেন হুয়াং (মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৯০০ কোটি ডলার)

১১. মাইকেল ডেল (মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৮০০ কোটি ডলার)

১২. বিল গেটস (মোট সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার)

এই তালিকায় ৫ম স্থানে থাকা স্টিভ বালমার মাইক্রোসফট কর্পোরেশনে বিল গেটসের অধ্বঃস্তন হিসেবে যোগ দিয়েছিলেন। পরে বিল গেটস মাইক্রোসফট থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির সিইও হন।

অর্থাৎ মোট সম্পদের হিসেবে একসময় যাদের সামনে ছিলেন বিল গেটস, তাদের থেকে তো বটেই— এমনকি নিজের সাবেক অধঃস্তনের থেকেও পিছিয়ে গেছেন মাইক্রোসফট কোম্পানির এই সহপ্রতিষ্ঠাতা।

আরও পড়ুনঃ   গিনির রাজধানীতে ব্যাপক গোলাগুলি

এই সম্পদ কমার প্রধান এবং একমাত্র কারণ বিল গেটসের উদারতা এবং দানশীলতা। গত কয়েক বছর ধরে স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা খাতে গেটস-মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি ডলার দান করেছেন বিল গেটস। করোনা টিকা গবেষণা খাতেও বিশাল অঙ্কের অর্থ দান করেছিলেন তিনি।

ব্লুমবার্গের তালিকায় ৫ম স্থানে থাকা স্টিভ বালমার তার সাবেক ঊর্ধ্বতনের সম্পদ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্লুমবার্গকে জানিয়েছেন এসব তথ্য।

তাছাড়া ২০০০ সালে গেটসের বিদায়ের পর কর্মীদের মধ্যে কোম্পানির প্রফিট শেয়ারিং নীতিতেও পরিবর্তন আনে মাইক্রোসফট। ফলে এক যুগ আগে কোম্পানি থেকে বিদায় নিলেও মাইক্রোসফটেপর চার শতংশ শেয়ারের মালিকানা ধরে রেখেছেন স্টিভ বালমার। এই সুযোগ বিল গেটস পাননি।

বিল গেটসের বিদায়ের পর মাইক্রোসফটের শীর্ষ নির্বাহী হন বালমার এবং ২০১৪ সালে এই পদ থেকে অবসর নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১১

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১২

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৩

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৬

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৭

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৮

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৯

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST