৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে ডাসকোর এনগেজ প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে

0-0x0-0-0#

সাইদ সাজু, তানোর : রাজশাহী তানোরে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮জুলাই) সকাল ১১টার সময় বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তানোর উপজেলা হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন,ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক, প্রকল্পের সংক্ষিপ্ত বিবরন পেশ করেন, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা হুবার্ট ব্লুম ও নেটজ বাংলাদেশ এর পরিচালক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশনের রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ চৌধুরী সারোয়ার জাহান ডাসকো ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান।

আরও পড়ুনঃ   রাজশাহী বেনেতী ব্যবসায়ীদের আলোচনা সভা

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হামজা,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাঃ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ হাবিবা খাতুন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, উপজেলা বন কর্মকর্তা আঃ মান্নান, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন মাষ্টার, তানোর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনজিও প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান.। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি পরিবেশ বিষয়ে কাজ করেন এমন ব্যক্তি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ।

আরও পড়ুনঃ   আবদুল হামিদের দেশ ছাড়ার বিষয়ে মুখ খুলল সরকার

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, নারী,যুব এবং আদিবাসী নেতৃত্বাধীন সক্রিয় স্হানীয় সিভিল সোসাইটি সংগঠন গুলো টেকসইভাবে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের কারনে সবচেয়ে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যকর, পরিস্কার এবং নিরাপদ পরিবেশের অধিকার সুরক্ষা এবং প্রবর্তনের মাধ্যমে একটি নিন্ম- কার্বন নিঃসরণকারী এবং জলবায়ু সহনশীল সমাজ প্রতিষ্ঠায় অগ্রসর হবে। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডাসকো ফাউন্ডেশন তানোর উপজেলায় যে কাজটি বাস্তবায়ন করতে যাচ্ছে তা খুবই সমসাময়িক। জলবায়ুর অভিঘাত মোকাবিলায় প্রান্তিক মানুষকে সক্ষম করে তোলাই হবে আমাদের বড় কাজ। যে কাজটি ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ডাসকো ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST