৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

দেশ গঠনে আমরা আপস করবো না: নাহিদ ইসলাম

নাটোর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ হটিয়েছি। আমাদের এবারের যাত্রা দেশ গঠনের। দেশ গঠনে আমরা আপস করবো না।

এনসিপি গত ১ জুলাই থেকে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করছে।

পদযাত্রার সপ্তম দিনে আজ দলটির নেতাকর্মীরা নাটোরে এসে পৌঁছে। নাটোর শহরের স্টেশন বাজার থেকে শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় পথসভা করে দলটি৷ পথসভায় নাহিদ এসব কথা বলেন৷

নাহিদ বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না। দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে। যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন দেশ গড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। কিন্তু ৫ আগস্টের পর অনেকেই সেই আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে। ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা ফ্যাসিবাদ হটিয়েছি। সে ঐক্য দিয়ে আমরা দেশ গঠন করতে পারবো।

আরও পড়ুনঃ   রাজশাহীতে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরের কর্মসূচি শুরু করার আগে স্থানীয় নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। এ বিষয়ে নাহিদ বলেন, যারা বিগত সময়ে ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়েছিল তাদের এদেশে ঠাই হয় নাই। আপনারা ভুলে যাবেন না।

জুলাই ঘোষণাপত্র নিয়ে নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা কোন টালবাহানা মেনে নেবো না। আমরা বলছি, দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বলছি, গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। গণঅভ্যুত্থানে যে সব ভাইয়েরা নেমে এসেছে, জীবন দিয়েছে তাদের স্বীকৃতি দিতে হবে। এর জন্য প্রয়োজন জুলাই ঘোষণাপত্র ও সনদপত্র।

আরও পড়ুনঃ   দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর

৩ আগস্ট শহীদ মিনার থেকে ইশতেহার ঘোষণা দেয়ার কথা উল্লেখ করে নাহিদ বলেন, সেই ইশতেহারে আপনাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে৷ নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকবো। দেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST