১৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুর শহর ছাত্রলীগের সাবেক নেতা সজীব গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (২৯) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের শোভারামপুর সুইচগেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজীব আহমেদ ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শোভারামপুর সুইচগেট এলাকার আক্কাচের গরুর ফার্মে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   ভোলাহাটে "অদম্য নারী পুরস্কার ২০২৪" ঘোষিত হলো ৫ সফল নারী!

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেছেন, সজীব আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেছেন, তিনি একাধিক মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে শ্রীরামপুর ঘাটে সদর উপজেলা ভূমি কর্মকর্তার অভিযান

এর আগে ২০২২ সালের ১৫ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের পূর্ব পাশের সড়কে ছাত্রলীগ কর্মী সৌরভ মালোকে কুপিয়ে জখমের ঘটনায় হত্যা চেষ্টা মামলায় ২০২২ সালের ১২ অক্টোবর বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST