১৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর ৪০ মৌজায় ভূমি জরিপ শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকার ৪০টি মৌজায় ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে পুরো এলাকা এরই মধ্যে আকাশপথে চিত্রায়ন করা হয়েছে এবং জরিপ কাজের জন্য ৬৪টি পিলার স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি মৌজায় জরিপকারী দল যাওয়ার আগে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণা চালানো হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি এই প্রচারণায় যুক্ত থাকবে রাজশাহীতে কর্মরত উন্নয়ন সংস্থাগুলো। দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত এই ভূমি জরিপ প্রকল্প প্রথম ধাপে রাজশাহী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত হচ্ছে।

জরিপ কার্যক্রমকে সহায়ক ও হয়রানিমুক্ত করতে বুধবার একটি উন্নয়ন সংগঠনের প্রতিনিধি দল রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহিনুর রহমান এবং সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা সাধারণ মানুষকে যথাযথ তথ্য সরবরাহ, জটিলতা নিরসন এবং হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

আরও পড়ুনঃ   তারল্য সংকট, সাড়ে ২৫ হাজার কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও উন্নয়নকর্মী মুস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট আব্দুস সামাদ, রুলফাও নির্বাহী পরিচালক আফজাল হোসেন, আপস নির্বাহী পরিচালক আবুল বাসার পল্টু, ‘দিনের আলো’ হিজড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহনা, বস্তি উন্নয়ন কর্মসংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমান এবং পরিবর্তন-এর পরিচালক রাশেদ রিপন।

সেটেলমেন্ট অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেটেলমেন্ট অফিসার অশোক দত্ত এবং অনন্ত কুমার মুকুটমনি।

সভায় জানানো হয়, ৪০ মৌজার মধ্যে ৩৮টি রাসিক এলাকার আওতায় এবং বাকি দুটি মৌজা পবা উপজেলার অন্তর্গত হলেও সার্বিক জরিপ কার্যক্রমে তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি মাসের ১২ থেকে ২৪ জুন পর্যন্ত এয়ারক্রাফট সার্ভে পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ   কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

প্রচারণার অংশ হিসেবে সরকারি উদ্যোগে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে চিঠি প্রেরণ এবং সংশ্লিষ্ট মৌজায় প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি ভূমি মালিকদের জমির সীমানা নির্ধারণ করে প্রস্তুত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় উন্নয়ন সংগঠনগুলোও প্রচারণায় যুক্ত হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ২৫ জুন এএলআরডি-এর উদ্যোগে রাজশাহীতে একটি কর্মশালার আয়োজন করা হবে।

জরিপ চলবে যে ৪০টি মৌজায়, সেগুলো হলো- হড়গ্রাম, গোয়ালপাড়া, হারুপুর, নবিনগর, মহিষবাথান, মোল্লাপাড়া, লক্ষ্মীপুর, হেলেনাবাদ, চন্ডিপুর, কেশবপুর, শ্রীরামপুর, কাজিহাটা, দরগাপাড়া, বোয়ালিয়া, বহরমপুর, তেরখাদিয়া, সপুরা, কয়েরদাড়া, পবা, বড়বনগ্রাম, ছোটবনগ্রাম, সিরোইল, সাগরপাড়া, রামপুর, আরজি সিরোইল, তাঁতিপাড়া, কাজলা, ভদ্রা, জামালপুর, মতিহার, কেউগাছি, মেহেরচন্ডি, বুধপাড়া, মির্জাপুর, ধরমপুর, খোঁজাপুর, ডাঁশমারি, সাতবাড়িয়া, রামচন্দ্রপুর দক্ষিণ ও রামচন্দ্রপুর উত্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST