১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

যুবদল নেতার প্রশ্রয়ে ক্যাবল ব্যবসায়ী শ্রমিকলীগ নেতা আনোয়ারের রাজত্ব!

সাইদ সাজু, তানোর : বিগত স্বৈরাচার সরকারের সময় এক চেটিয়া রাজত্ব করেছেন কাকনহাট ক্যাবল নেটওয়ার্ক বা ডিস ব্যবসায়ী শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর এলাকার সুন্দর পুর গ্রামে। আনোয়ার গোদাগাড়ী উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের ডাইভার ও অর্থ যোগানদাতা বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। সে স্বৈরাচার সরকারের সময় ওই এলাকায় একচেটিয়া রাজত্ব করতেন। তার ভয়ে অন্য ডিস ব্যবসায়ীরা কোন কথা বলতে পারত না। তার কথা ছিল এলাকায় শেষ কথা। স্বৈরাচার সরকারের পতনের সাথে সাথে খোলস পাল্টিয়ে কাঁকনহাট পৌর যুবদলের নেতা মশিউর রহমান মশির ছত্রছায়ায় তার রাজত্ব ধরে রেখেছেন। মশিউর মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিনের অনুসারী বলেও সুত্র নিশ্চিত করেন। ফলে শ্রমিক লীগ নেতাকে দ্রুত আটকের দাবি তুলেছেন জনসাধারণ।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন বিগত স্বৈরাচার সরকারের সময় কাঁকন হাট পৌর এলাকা থেকে শুরু করে পুরো উপজেলায় রাজত্ব করতেন। এমনকি সে উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের ডাইভার ছিলেন এবং অর্থ যোগানদাতা হিসেবেও ব্যাপক পরিচিত। আ”লীগ সরকার পতনের পর বেশকিছু দিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। আস্তে আস্তে যুবদলের নেতা মশিউর রহমান মশির ছত্রছায়ায় চলে আসেন আনোয়ার। এসেই আগের মত রাম রাজত্ব শুরু করেছেন। অন্য ডিস বা নেটওয়ার্ক ব্যবসায়ীদের আগের মতই হুমকি ধামকি দেয়া শুরু করেছে। এমনকি সাবেক এমপি ফারুক চৌধুরীর অন্যতম অর্থ যোগানদাতা ও ঘনিষ্ঠ সহচর ছিলেন আনোয়ার। গত বছরের ৫ আগষ্টের পর দীর্ঘদিন এলাকায় ছিলেননা। সবাই নিজনিজ ব্যবসা করে আসছিল। কিন্তু যুবদল নেতার আশীর্বাদে আগের রুপ ধারন করেছে আনোয়ার।

আরও পড়ুনঃ   ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব: রিজভী

বেশকিছু সিনিয়র নেতারা জানান, কেন্দ্রীয় নেতাদের নির্দেশ কোন ভাবেই ফ্যাসিস্ট দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবেনা। কিন্তু আনোয়ারকে টাকার বিনিময়ে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন যুবদলের নেতা মশিউর। এটা দলের আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই না। কারন ওই সময় আনোয়ারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। অথচ তাকে নিয়ে যাবতীয় সবকিছু করা হচ্ছে। যা আগামী জাতীয় নির্বাচনে ব্যাপক ক্ষতির মুখে পড়বে ধানের শীষের প্রার্থী। তার দাপটের কারনে অনেক ত্যাগী নেতারা ঘরে বসে আছেন। আনোয়ার হোসেনের মোবাইল নম্বরে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া যায়। তবে যুবদল নেতা মশিউর রহমান মশি অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে আশ্রয় প্রশ্রয় দেয়ার প্রশ্নই উঠেনা। আমার নিজের ডিসের ব্যবসা আছে। আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে।

আরও পড়ুনঃ   ‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি

নাম প্রকাশ না করে এক ব্যক্তি জানায়, মশিউর দীর্ঘ প্রায় চার পাঁচ বছর আগে একজনের কাছ থেকে ডিসের লাইন কিনেছিল। তার সেই লাইন দেখভাল করত শ্রমিক লীগ নেতা আনোয়ার । ওই সময় মশিউরের লাইন সচল রেখেছিল আনোয়ার। আর এখন আনোয়ারের যাবতীয় সবকিছু করছেন মশিউর। কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের সাথে কথা বলা হলে তিনি জানান, যাদের হুকমি ধামকি দিচ্ছে তারা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST