১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

‘স্পেশাল অপস টু’র ট্রেলারে একগুচ্ছ চমক

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’ এর দ্বিতীয় সিজনের ট্রেলার। অ্যাকশন ও রহস্যে ভরপুর এই ট্রেলার দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বরাবরের মতো এই সিজনেও ‘র’ এজেন্ট হিম্মত সিংয়ের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা কে কে মেননকে।

ট্রেলার দেখা যায়,‘স্পেশাল অপস টু’ দর্শকদের জন্য একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে। এই সিজনের মূল উপজীব্য বিষয় সাইবার সন্ত্রাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার। হিম্মত সিংকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। প্রযুক্তিগত জটিলতা এবং হাই-স্টেক মিশনের টানটান উত্তেজনা ট্রেলারের পরতে পরতে বিদ্যমান।

আরও পড়ুনঃ   স্বামীকে থাপ্পড়, জুতা ছুড়ে মারলেন অঙ্কিতা!

তবে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে টোটা রায়চৌধুরীর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার সাফল্যের পরই টোটা এই সিরিজে অভিনয় করার কথা জানিয়েছিলেন। প্রথম সিজনেই পরিচালক নীরজ পান্ডে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন।

এবার দ্বিতীয় সিজনেও তার নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে। সিরিজে কে কে মেনন মুখ্য চরিত্রে থাকলেও, বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন গৌতমী কাপুর, কামাক্ষী ভাট, প্রকাশ রাজ, দিলীপ তাহিল, বিনয় পাঠক প্রমুখ। তাদের কাঁধে কাঁধ মিলিয়ে এবার অভিনয় করবেন টোটা রায়চৌধুরী।

আরও পড়ুনঃ   এটা মজার বিষয় সবাই একসাথে খেলতে পারবো : কেয়া পায়েল

‘স্পেশাল অপস টু’ আগামী ১১ জুলাই থেকে স্ট্রিমিং শুরু হবে। সাইবার সন্ত্রাস, প্রযুক্তির অপব্যবহার এবং দুর্ধর্ষ অ্যাকশনের মিশেলে এই সিরিজ দর্শকদের মন জয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST