১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার দেশের গুপ্ত হত্যা করার পরিকল্পনার কথা অস্বীকার না করে বলেছেন, এতে যুদ্ধ বাড়বে না, বরং তা দুই চিরশত্রুর মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের সাথে ২০ মিনিটের এক সাক্ষাৎকারে ইসরাইলি নেতা জোর দিয়ে বলেন, ইরানকে পরাস্ত করার জন্য ইসরাইলের ভয়াবহ আগ্রাসন ন্যায্য ছিল। তিনি খামেনিকে ‘আধুনিক হিটলারের’ সাথে তুলনা করেন।

কিন্তু ইরান-ইসরাইল সংঘর্ষ আরো তীব্র হবে বলে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরাইলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন এমন খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নেতানিয়াহু তা এড়িয়ে যান।

আরও পড়ুনঃ   আঘাত হানার দ্বারপ্রান্তে সুপার টাইফুন, হংকংয়ে ব্যাপক আতঙ্ক

তিনি বলেন, ‘এটি সংঘাতকে আরো বাড়িয়ে তুলবে না, বরং সংঘাতের অবসান ঘটাবে’।

নেতানিয়াহু বলেন, ‘ইরান ‘চিরকালের যুদ্ধ’ চায়, তারা আমাদের পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে’।

তিনি বলেন, আসলে, ইসরাইল যা করছে তা হলো এটিকে প্রতিরোধ করা, এই আগ্রাসনের অবসান ঘটানো।

আমরা কেবল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছি বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে খামেনিকে হত্যাচেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, ‘দেখুন, আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। আমি বিস্তারিত কিছু বলব না।

ইসরাইল ইরান জুড়ে হামলা চালাচ্ছে এবং ইরানও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত করছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু কয়েক দিনের মধ্যে দুবার আমেরিকান মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সাথে ইসরাইলের সংঘাতকে ‘বর্বরতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধ’ হিসাবে বর্ণনা করেছেন।

সোমবার তিনি জোর দিয়ে বলেছেন, আমেরিকানদের তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা এবং এর ক্রমবর্ধমান শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা উভয় বিষয়েই গভীরভাবে উদ্বিগ্ন হওয়া উচিত।

আরও পড়ুনঃ   ১৫ স্যাটেলাইট নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

এবিসি সংবাদদাতা জন কার্লকে নেতানিয়াহু বলেন, ‘আজ তেল আবিব, কাল নিউ ইয়র্ক’।

নেতানিয়াহু খামেনির তীব্র সমালোচনা করে বলেন, খামেনি ‘এন্টি সেমিটিক, মৌলবাদী’ এবং প্রক্সি যুদ্ধে তার মদত দেয়ার মানেই হলো ইসরাইলের ‘জীবন নিশ্চিহ্ন’ করা।

নেতানিয়াহু বলেন, খামেনি আধুনিক হিটলারের মতো। সে থামবে না, তবে আমরা তার হুমকি বাস্তবায়নের উপায় যেন না থাকে তা নিশ্চিত করব।’

ইসরাইলের হঠাৎ আক্রমণের পক্ষে যুক্তি দিয়ে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেওয়া, মধ্যপ্রাচ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ রোধ করবে এবং শান্তি আনবে।’

তিনি আরো বলেন, ‘ইরানকে নিবৃত করা গেলে এটি সম্ভব হবে’।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST